বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ১১:৪২ অপরাহ্ন
শিরোনাম
রাত ১টার মধ্যে ৬ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস নওগাঁর পত্নীতলায় দৈনিক করতোয়ার প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বিরামপুরে খানপুর ইউনিয়নে বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক যুব দিবস পালিত অপপ্রচারের অভিযোগে দিনাজপুরে এনসিপি নেতার সংবাদ সম্মেলন॥ এবার ফ্র্যাঞ্চাইজি লিগেও দরজা বন্ধ হয়ে আসছে সাকিবের ২৪ ঘণ্টার আলোচনায় অমিত শাহ, রাহুলের সাফ কথা— স্বরাষ্ট্রমন্ত্রীর লেকচার শুনতে আগ্রহী নই খুলনা বরিশাল চট্টগ্রামসহ ৭ অঞ্চলে ঝড়বৃষ্টির আভাস সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির কিছুটা হলেও উন্নতি হবে: জ্বালানি প্রতিমন্ত্রী আজকের মুদ্রার রেট: ১২ আগস্ট ২০২৬ হরমুজ প্রণালি সম্পূর্ণ আমাদের নিয়ন্ত্রণে: ট্রাম্প

‘মধ্যপ্রাচ্যে গ্রেপ্তার ভিক্ষুকদের ৯০ শতাংশই পাকিস্তানি’

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৩
  • ৯৩ Time View

আন্তর্জাতিক ডেস্ক : বিদেশে গ্রেপ্তার হওয়া ভিক্ষুকদের ৯০ শতাংশই পাকিস্তানি নাগরিক। সম্প্রতি সিনেটের স্থায়ী কমিটির বৈঠকে প্রবাসী পাকিস্তানিদের সেক্রেটারি এই চমকপ্রদ তথ্য প্রকাশ করেন। তিনি জানান, দেশ ছেড়ে যাওয়া পাকিস্তানিদের মধ্যে ভিক্ষুকরাই সবচেয়ে বেশি বিদেশে যাচ্ছে।

রানা মাহমুদুল হাসান কাকারের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে সেক্রেটারি জিশান খানজাদা বলেন, পাকিস্তানি ভিক্ষুকরা জিয়ারতের কথা বলে ইরাক ও সৌদি আরবে ভ্রমণ করে। বেশিরভাগ মানুষ ওমরাহ ভিসায় সৌদিতে যান এবং ভিক্ষাবৃত্তির সঙ্গে যুক্ত হন। খবর জিও নিউজের।

মক্কার গ্র্যান্ড মসজিদে গ্রেপ্তার হওয়া পকেটমারদের অধিকাংশই পাকিস্তানি নাগরিক উল্লেখ করে জিশান খানজাদা বলেন, ইরাক এবং সৌদির রাষ্ট্রদূতরা অভিযোগ করেছেন পাকিস্তানি ভিক্ষুকদের কারণে তাদের কারাগারের সুযোগ-সুবিধায় প্রভাব পড়ছে। বিষয়টি এখন মানবপাচার শ্রেণিতে পড়ছে।

 

 

কিউএনবি/আয়শা/২৮ সেপ্টেম্বর ২০২৩,/রাত ১১:২৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit