বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ১১:৪২ অপরাহ্ন
শিরোনাম
রাত ১টার মধ্যে ৬ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস নওগাঁর পত্নীতলায় দৈনিক করতোয়ার প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বিরামপুরে খানপুর ইউনিয়নে বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক যুব দিবস পালিত অপপ্রচারের অভিযোগে দিনাজপুরে এনসিপি নেতার সংবাদ সম্মেলন॥ এবার ফ্র্যাঞ্চাইজি লিগেও দরজা বন্ধ হয়ে আসছে সাকিবের ২৪ ঘণ্টার আলোচনায় অমিত শাহ, রাহুলের সাফ কথা— স্বরাষ্ট্রমন্ত্রীর লেকচার শুনতে আগ্রহী নই খুলনা বরিশাল চট্টগ্রামসহ ৭ অঞ্চলে ঝড়বৃষ্টির আভাস সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির কিছুটা হলেও উন্নতি হবে: জ্বালানি প্রতিমন্ত্রী আজকের মুদ্রার রেট: ১২ আগস্ট ২০২৬ হরমুজ প্রণালি সম্পূর্ণ আমাদের নিয়ন্ত্রণে: ট্রাম্প

তামিল অভিনেতার হেনস্তার শিকারে মুখ খুলেছেন অভিনেত্রী

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৩
  • ১২৪ Time View

বিনোদন ডেস্ক : দক্ষিণী সিনেমার নায়িকা নিত্যা তার অভিনয় দিয়ে জনপ্রিয়তা পেয়েছেন দর্শক হৃদয়ে। মালয়ালম, তেলেগু, তামিল, হিন্দিসহ ভারতীয় নানা ভাষায় তিনি অভিনয় করেন। সম্প্রতি তামিল একটি সিনেমায় অভিনয় করতে গিয়ে এই অভিনেত্রী তামিল সিনেমার নায়কের কাছে হেনস্তার শিকার হয়েছেন।

এ খবর মিডিয়া পাড়ায় ছড়িয়ে পড়ার পর অন্তর্জালে ভাইরাল হয় নিত্যার একটি সাক্ষাৎকারের ভিডিও। ওই ভিডিওতে দাবি করা হয়, তামিল ইন্ডাস্ট্রিতে কাজ করা তার জন্য ভোগান্তির। কারণ হিসেবে নিত্যা নায়কের নাম প্রকাশ না করে বলেন, ছবির শুটিংয়ের সময় তামিল সিনেমার এক নায়কের কাছে তাকে হেনস্তার শিকার হতে হয়েছিল।
 
নিত্যার হেনস্তার বিষয়টি যখন ভাইরাল ভিডিওর মাধ্যমে তখনই এ প্রসঙ্গে মুখ খোলেন নিত্যা। ভারতীয় সংবাদমাধ্যম পিংকভিলার বরাতে জানা যায়, টুইটারে নিত্যা এ প্রসঙ্গে লিখেছেন, তামিল সিনেমার নায়কের কাছে হেনস্তার বিষয়টি সম্পূর্ণ মিথ্যা।
 
টুইটারে নিত্যা আরও জানান, ভাইরাল ভিডিওতে প্রকাশিত সাক্ষাকারও তিনি দেননি। এর পরই নিত্যা ভুয়া খবর অন্তর্জাজালে কে বা কারা ছড়াচ্ছেন, তাদের সঙ্গে কথা বলতে চান বলে ইচ্ছা প্রকাশ করেন।
 
এমন ভুয়া খবর সংবাদমাধ্যমে প্রকাশিত হওয়ায় স্থানীয় সাংবাদিকদের প্রতি অসন্তোষ প্রকাশও করেন এ অভিনেত্রী। সবশেষে টুইটারে আফসোস করে নিত্যা লেখেন, মিডিয়ায় কেউ সারা জীবন টপে থাকতে পারে না। তারপরও অনেকে অন্যের সঙ্গে খারাপ ব্যবহার করতে পিছপা হন না। এটি সত্যি দুঃখজনক। এমন কুকাজ খুব শিগগিরই বন্ধ করা উচিত।

 

 

কিউএনবি/আয়শা/২৮ সেপ্টেম্বর ২০২৩,/রাত ১০:৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit