বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০২:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম
নেত্রকোণায় আওয়ামী লীগ নেতা সবুজ গ্রেপ্তার বার্সা ছেড়ে লোনে লিভারপুলে গেলেন আরাউহো ধর্ষণ মামলায় কারাগারে ভারতীয় ক্রিকেটার গাজা নিয়ে মতবিরোধ থাকলেও নেতানিয়াহুর সঙ্গে সম্পর্ক খুব ভালো: ট্রাম্প ছাত্রদের ওপর পুলিশের লাঠিচার্জ, ঝাড়খণ্ড সরকারকে রাহুলের কড়া বার্তা পার্বতীপুরে ভূমিহীন কৃষকের সরকারি বন্দোবস্ত জমি দখল, ভূমিদস্যুদের বিরুদ্ধে আদালতে মামলা॥ ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা ৪ মানবাধিকার সংস্থার আজকের মুদ্রার রেট: ১১ আগস্ট ২০২৬ জুলাই বিপ্লবে রাজপথে থাকা কর্মকর্তাদের মূল্যায়ন করুন: জুলাইযোদ্ধা তৌফিক শাহারিয়ার বিদায় সাকিব, মোস্তাফিজকে ধরে রাখল দুবাই

শেষ হলো ২দিনব্যাপী প্রোটিন অলিম্পিয়াড ও স্কুল ফেস্টিভ্যাল-২০২৩

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৩
  • ৪৩৮ Time View
রাজশাহী জেলা প্রতিনিধি : ভাতের সাথে প্রোটিন যুক্ত খাবার খাবো শক্তি বুদ্ধিতে বড় হবো শত বছর বাঁচতে চাই ডিম দুধ মাছ মাংস খাই এই প্রতিপাদ্য কে সামনে রেখে, ২দিনব্যাপী প্রোটিন অলিম্পিয়াড ও স্কুল ফেস্টিভ্যাল ২০২৩ রাজশাহীর শহীদ মামুন মাহমুদ পুলিশ লাইনস স্কুল অ্যান্ড কলেজে অনুষ্ঠিত হয়।  রাজশাহীর বিভিন্ন স্কুলের বাচ্ছাইকৃত ৩৫০ জন শিক্ষার্থী এই অলিম্পিয়াডে অংশ নিয়েছে। বাংলাদেশ পোল্ট্রি ইন্ডাস্ট্রিজ সেন্ট্রাল কাউন্সিল ও ইউএস সয়াবিন এক্সপোর্ট কাউন্সিলের আয়োজনে দুই দিন ব্যাপী এই অলিম্পিয়াড বুধবার ( ২৭সেপ্টেম্বর) সকাল ১০টায় শুরু হয়। স্কুলের শিক্ষার্থীদের প্রোটিন ও পুষ্টি বিষয়ে সচেতনতা বৃদ্ধি করার লক্ষ্য এই আয়োজন করা হয়।

অনুষ্ঠান সূচির অংশ হিসেবে,দ্বিতীয় দিন সকালে সাড়ে ৩শতাধিক স্কুল শিক্ষার্থীদের নিয়ে  কুইজ প্রতিযোগিতা, ক্রিয়া প্রতিযোগিতা, ও বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শাহীন আক্তার রেনী, সমাজসেবীও সিনিয়র সহ-সভাপতি রাজশাহী মহানগর আওয়ামী লীগ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিজয় বসাক বিপিএম, পিপিএম (বার) অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপস) রাজশাহী মেট্রোপলিটন পুলিশ,সম্মাননীয় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সরকার ওমর ফারুক, উপ-পুলিশ কমিশনার (সিটিটিসি) রাজশাহী মেট্রোপলিটন পুলিশ, এসময় আরও উপস্থিত ছিলেন,শহীদ  মামুন মাহমুদ  পুলিশ লাইনস স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. গোলাম মাওলা, ইউএস সয়াবিন এক্সপোর্ট কাউন্সিল বাংলাদেশের টিম লিড  মো. খাবিবুর রহমান কাঞ্চন, বিপিআইসিসির মিডিয়া অ্যাডভাইজার মো. সাজ্জাদ হোসেন, মাছরাঙা টেলিভিশের স্টাফ রিপোর্টার  গোলাম রাব্বানী ও ছয়টি স্কুলের শিক্ষক ও শিক্ষার্থীসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার গণমাধ্যম কর্মীরা। 

প্রধান অতিথির বক্তব্যে কালে, শাহীন আক্তার রেনী, বলেন, আমাদের মানব দেহের জন্য প্রটিন যুক্ত খাবারের গুরুত্ব অপরিহার্য তাই আমাদের প্রতিদিনের খাবারের সাথে প্রটিন যুক্ত খাবার অবশ্যই খেতে হবে, কারণ প্রটিন যুক্ত খাবার না খেলে মানুষ শারীরিক ও মানুষিক অসুস্থতায় ভুগতে থাকে। তাই  আমাদের সকল কে প্রটিন যুক্ত খাবার খেতে হবে ও এব্যাপারে সামাজিক সচেতনতা বৃদ্ধি করতে হবে।

 

 

কিউএনবি/আয়শা/২৮ সেপ্টেম্বর ২০২৩,/রাত ১০:৩১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit