বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১১ পূর্বাহ্ন
শিরোনাম
গোয়েন্দা সিরিজ দেখে অপ্রতিম হত্যার ছক, জিজ্ঞাসাবাদে চাঞ্চল্যকর তথ্য গাজা ইস্যুতে ইসরাইলকে কঠোর হুশিয়ারি দিলেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী সংসদ ভবন লেকে ২৫০ কেজি পোনা মাছ অবমুক্ত করলেন স্পিকার ভারতে সহকর্মীর গুলিতে আধা-সামরিক বাহিনীর ৪ সদস্য নিহত দ্বিকক্ষবিশিষ্ট সংসদ নিয়ে আলোচনা মালয়েশিয়া থেকে মিয়ানমারের নাগরিকদের ফেরত পাঠানোর পদক্ষেপে জাতিসংঘের উদ্বেগ দুইদিনের অচলাবস্থা কাটিয়ে নওগাঁয় বাস চলাচল স্বাভাবিক অবশেষে সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ শিক্ষকরা অবরুদ্ধ থেকে পেলেন ফুলবাড়ী পল্লীতে ট্রান্সফরমা চোর কর্তৃক প্রতিপক্ষকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি॥ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৬৭

চৌগাছায় পঙ্গুপ্রতিবন্ধী সাকিব পেলো হুইলচেয়ার

এম এ রহিম চৌগাছা (যশোর) প্রতিনিধি ।
  • Update Time : বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৩
  • ৩৫৮ Time View

এম এ রহিম চৌগাছা (যশোর) : যশোরের চৌগাছায় পঙ্গুপ্রতিবন্ধী সাকিব হোসেন পেলো হুইলচেয়ার। বৃহ¯পতিবার (২৮ সেপ্টেম্বর) বিকালে “চৌগাছা পরিবার”স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে বিনা মূল্যে এ হুইলচেয়ার দেওয়া হয়। জন্মগত পঙ্গু-প্রতিবন্ধী সাকিব হোসেন হুইল চেয়ার পেয়ে বেজায় খুশি। সাকিব হোসেন চৌগাছা উপজেলা জগদীশপুর ইউনিয়নের আড়পাড়া গ্রামের সিরাজ গোলদারের ছেলে। “চৌগাছা পরিবার স্বেচ্ছাসেবী সংগঠন” একটি অরাজনৈতিক সেবামূলক সংগঠন।

সাকিব হোসেনের পিতা সিরাজ গোলদার জানান, আমার ছেলে জন্মগত প্রতিবন্ধী ও পঙ্গু। সে জন্মের পর থেকেই বিছানায় শুয়ে থাকে। আমার নিজের একটা হুইলচেয়ার কেনার ক্ষমতা নেই। আমি ‘চৌগাছা পরিবার’ স্বেচ্ছাসেবী সংগঠনের নিকট তার চলাফেরার সুবিধার্থে একটি হুইল চেয়ারের জন্য আবেদন করি। তারা আমার আবেদটি বিবেচনায় নিয়ে এটকি হুইল চেয়ার প্রদান করেছেন।

সংগঠনটির সভাপতি প্রবাসি বখতিয়ার হোসেন বলেন,”বিপন্ন মানবতায় প্রবাসীর জয়” এই ¯ে¬াগানকে সামনে রেখে, সংগঠনটি মানব কল্যাণে কাজ করে চলেছে। ইতোমধ্যে বেশ জনপ্রিয় ও এলাকার অসহায় মানুষের আস্থার ঠিকানা হিসাবে পরিচিতি লাভ করেছে। আগামীতে মাদকমুক্ত সমাজ, বাল্যবিবাহ প্রতিরোধ ও দেশের জন্য আরো ভালো কিছু করার প্রত্যাশায় এগিয়ে নিতে চাই সংগঠনকে। চৌগাছা পরিবার স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা এভাবেই সারাজীবন মানব কল্যাণে কাজ করার অঙ্গীকার গ্রহণ করেছেন। তারা দুঃসময়ে মানুষের পাশে থাকার এক মহান উদ্দেশ্য নিয়ে পথচলছে।

 

 

কিউএনবি/আয়শা/২৮ সেপ্টেম্বর ২০২৩,/সন্ধ্যা ৭:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit