শুক্রবার, ০৮ মে ২০২৬, ১২:৩৬ পূর্বাহ্ন

কাঁচা আম হাতে পেয়ে খুশি নুসরাত

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৩
  • ২২৩ Time View

বিনোদন ডেস্ক : বিতর্কের শেষ নেই তার জীবনে। কিন্তু এত কিছুর পরেও নিজেকে ভালো রাখার নিত্যনতুন টোটকা খুঁজে চলেছেন অভিনেত্রী-সংসদ সদস্য নুসরাত জাহান। আগের দিন রাতে সঙ্গী যশ দাশগুপ্তর সঙ্গে গিয়েছিলেন ‘বিশেষ ডেটে’। তবে সব সময় দামি রেস্তোরাঁ নয়, ছোটবেলার অনেক কিছু এখনো আকর্ষণ করে নায়িকাকে। এমনই সেই মুহূর্তগুলো যদি ফিরে আসে তা হলে মন ভালো হয়ে যায়।

এই মুহূর্তে কলকাতাতেই রয়েছেন তিনি। শহরের বাইরে যাচ্ছেন না আপাতত। মধ্যকলকাতার গলিতে গাড়ি নিয়ে দাঁড়িয়ে পড়লেন নুসরাত। কাঁচা আমের চাটনি মন ভরে খেলেন। তবে এই প্রথম বার নয়। আগেও এমন মুহূর্তে ফ্রেমবন্দি হয়েছেন অভিনেত্রী। এক বার রাস্তায় দাঁড়িয়ে ফুচকা পর্যন্ত খেতে দেখা গিয়েছিল তাকে। এ বার কাঁচা আম হাতে পেয়ে খুব খুশি নুসরাত।

সম্প্রতি ফ্ল্যাট প্রতারণা কাণ্ডে নাম জড়িয়েছেন নুসরাত। সেই কারণে ইডির অফিসে হাজিরাও দিতে হয় তাকে। তবে এত কিছুর মধ্যেও নিজের মতো করে হালকা থাকার চেষ্টা করছেন তিনি। তা তার সামাজিক যোগযোগমাধ্যমের পোস্টে বেশ স্পষ্ট। এই মুহূর্তে খুব বেশি কাজ করছেন নায়িকা। যশের সঙ্গে ‘মেন্টাল’ ছবিতে জুটিতে দেখা যাবে নুসরাতকে।

 

 

কিউএনবি/আয়শা/২৮ সেপ্টেম্বর ২০২৩,/বিকাল ৪:৪৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

May 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit