বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৯:৫৯ অপরাহ্ন
শিরোনাম
রাত ১টার মধ্যে ৬ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস নওগাঁর পত্নীতলায় দৈনিক করতোয়ার প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বিরামপুরে খানপুর ইউনিয়নে বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক যুব দিবস পালিত অপপ্রচারের অভিযোগে দিনাজপুরে এনসিপি নেতার সংবাদ সম্মেলন॥ এবার ফ্র্যাঞ্চাইজি লিগেও দরজা বন্ধ হয়ে আসছে সাকিবের ২৪ ঘণ্টার আলোচনায় অমিত শাহ, রাহুলের সাফ কথা— স্বরাষ্ট্রমন্ত্রীর লেকচার শুনতে আগ্রহী নই খুলনা বরিশাল চট্টগ্রামসহ ৭ অঞ্চলে ঝড়বৃষ্টির আভাস সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির কিছুটা হলেও উন্নতি হবে: জ্বালানি প্রতিমন্ত্রী আজকের মুদ্রার রেট: ১২ আগস্ট ২০২৬ হরমুজ প্রণালি সম্পূর্ণ আমাদের নিয়ন্ত্রণে: ট্রাম্প

এবার তামিমকে যা বললেন সারিকা-রাফি-তানহা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৬৭ Time View

স্পোর্টস ডেস্ক : দেশসেরা ওপেনার তামিম ইকবালকে ছাড়া ১৫ সদস্যের বিশ্বকাপ দল ঘোষণা করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তামিমকে বিশ্বকাপ স্কোয়াড থেকে বাদ দেয়ায় বিসিবির ওপর ক্ষোভ ঝাড়ছেন দেশের হাজারো ক্রিকেট ভক্ত। 

তরুণ নির্মাতা রায়হান রাফি বলেন, আমি চাচ্ছিলাম তামিম ইকবাল থাকলে ভালো হতো। কারণ তিনি একজন অভিজ্ঞ খেলোয়াড়, অভিজ্ঞ ওপেনার। আর অভিজ্ঞ ওপেনার আমাদের জন্য খুবই দরকার। 

চিত্রনায়িকা তানহা তাসনিয়া বলেন, এশিয়া কাপে আমরা দেখেছি যে আমাদের দলের মধ্যে ক্যামিস্ট্রিটা মিসিং ছিল, ইউনিটিটা মিসিং ছিল। তাদের মধ্যে পারসোনাল যে দ্বন্দ্ব এটা কেন ক্যামেরার সামনে বা দেশের সামনে চলে আসবে। তারা আজকে সবাই স্টার, সুপারস্টার কিন্তু দেশের কারণে, দেশের জনগণের কারণে। এটা তাদের সবার আগে মাথায় রাখা উচিত। 

এদিকে মডেল ও অভিনেত্রী সারিকা সাবরিন বলেন, আসলে আমাদের এটা দেশপ্রেম এবং আমাদের ক্রিকেটের প্রতি যে ভালোবাসা একই জিনিস। কারণ আমরা চাই যে আমাদের দেশ যেখানেই যাক সেখানে গিয়ে আমাদের নাম উজ্জল করুক। তার মতো একজন ভালো খেলোয়াড় খেলছে না এটা যদি সবার জন্য দুঃখজনক হয়ে থাকে তাহলে আমার জন্যও ব্যতিক্রম না। 

এদিকে নব্বই দশকের জনপ্রিয় চলচ্চিত্র নায়ক ওমর সানী এক ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন, আপনারা যারা নির্বাচক, আপনাদের খেলা আমি দেখেছি। স্টেডিয়ামে বসে বলুন আর টিভির পর্দায় বলুন। ভীষণ পুরুষত্ব ফুটে উঠতো। আজকে এমন কি হলো, কাপুরুষের মতো ঘোষণা করতে হবে তামিম ইকবাল বাংলাদেশ দলেই নেই!

 

 

কিউএনবি/আয়শা/২৮ সেপ্টেম্বর ২০২৩,/বিকাল ৪:২৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit