বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ১১:০৭ অপরাহ্ন
শিরোনাম
রাত ১টার মধ্যে ৬ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস নওগাঁর পত্নীতলায় দৈনিক করতোয়ার প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বিরামপুরে খানপুর ইউনিয়নে বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক যুব দিবস পালিত অপপ্রচারের অভিযোগে দিনাজপুরে এনসিপি নেতার সংবাদ সম্মেলন॥ এবার ফ্র্যাঞ্চাইজি লিগেও দরজা বন্ধ হয়ে আসছে সাকিবের ২৪ ঘণ্টার আলোচনায় অমিত শাহ, রাহুলের সাফ কথা— স্বরাষ্ট্রমন্ত্রীর লেকচার শুনতে আগ্রহী নই খুলনা বরিশাল চট্টগ্রামসহ ৭ অঞ্চলে ঝড়বৃষ্টির আভাস সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির কিছুটা হলেও উন্নতি হবে: জ্বালানি প্রতিমন্ত্রী আজকের মুদ্রার রেট: ১২ আগস্ট ২০২৬ হরমুজ প্রণালি সম্পূর্ণ আমাদের নিয়ন্ত্রণে: ট্রাম্প

বিয়ের ৪ মাসের মাথায় ‘মা’ হলেন মিষ্টি সিং!

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৩
  • ২১৮ Time View

বিনোদন ডেস্ক : মাত্র ৪ মাস হলো বিয়ে হয়েছে। তারই মাঝে গত ১৩ সেপ্টেম্বর বেবি বাম্পের ছবি দিয়ে চমকে দিয়েছিলেন টেলি তারকা মিষ্টি সিং। ছবি দেখে নেটনাগরিকরা একপ্রকার একযোগে প্রশ্ন করে উঠেছিলেন, এই তো বিয়ে হল, এরই মাঝে অন্তঃসত্ত্বা। আর এবার সকলকে চমকে দিয়ে সন্তানের ছবিও পোস্ট করলেন মিষ্টি।

তবে মিষ্টি সিং-এর এই অন্তঃসত্ত্বা হওয়া, মা হওয়া সবই হচ্ছে ‘বাংলা মিডিয়াম’ ধারাবাহিকের দৌলতে। এই ধারাবাহিকেই ‘সুহানা’ নামে একটি চরিত্রে এন্ট্রি নিতে চলেছেন অভিনেত্রী মিষ্টি সিং। তারই শুটিং স্পট থেকে বেবি বাম্প ও সন্তানের ছবি পোস্ট করেছেন তিনি।

এর আগে লাল সালোয়ার কামিজের সঙ্গে মঙ্গলসূত্র, সিঁথিতে সিঁদুর, কপালে ছোট্ট টিপে সেজে বেবি বাম্পের ছবি পোস্ট করেছিলেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী মিষ্টি সিং। তখনই মিষ্টির অনুরাগীরা শুভেচ্ছা বার্তায় ভরিয়ে দেন। কেউ কেউ প্রশ্ন তোলেন, বিয়ের ৪ মাসেই অন্তঃসত্ত্বা! 

পুরো বিষয়টি জানতে মিষ্টির সঙ্গে হিন্দুস্তান টাইমস বাংলার তরফে যোগাযোগ করা হয়েছিল। গর্ভাবস্থা নিয়ে প্রশ্ন করতেই হেসে ফেলেন তিনি। বলেন মিষ্টি মা হচ্ছেন, তবে রিয়েলে নয় রিলে! 

তিনি আরও বলেন, ‘আমার সদ্যই বিয়ে হয়েছে। এই লুক দেখলে তো অনেকেই অনেক কিছু ভাববে ঠিকই। আসলে আমি নয়, মা হচ্ছে বাংলা মিডিয়ামের সুহানা’। হ্যাঁ,  বাংলা মিডিয়াম ধারাবাহিকে সম্প্রতি ‘সুহানা’ হিসাবে এন্ট্রি নিয়েছেন মিষ্টি। সেই ধারাবাহিকের দৌলতেই এত কাণ্ড।

এদিকে ব্যক্তিগত জীবনে গত মে মাসেই দীর্ঘদিনের প্রেমিক রেমো দাসের গলায় মালা দিয়েছেন মিষ্টি। বিয়ের পর সম্প্রতি ইউরোপে মধুচন্দ্রিমা সেরেও ফিরেছেন তারা।

 

কিউএনবি/আয়শা/২৮ সেপ্টেম্বর ২০২৩,/বিকাল ৩:৫৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit