বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ১১:০৭ অপরাহ্ন
শিরোনাম
রাত ১টার মধ্যে ৬ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস নওগাঁর পত্নীতলায় দৈনিক করতোয়ার প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বিরামপুরে খানপুর ইউনিয়নে বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক যুব দিবস পালিত অপপ্রচারের অভিযোগে দিনাজপুরে এনসিপি নেতার সংবাদ সম্মেলন॥ এবার ফ্র্যাঞ্চাইজি লিগেও দরজা বন্ধ হয়ে আসছে সাকিবের ২৪ ঘণ্টার আলোচনায় অমিত শাহ, রাহুলের সাফ কথা— স্বরাষ্ট্রমন্ত্রীর লেকচার শুনতে আগ্রহী নই খুলনা বরিশাল চট্টগ্রামসহ ৭ অঞ্চলে ঝড়বৃষ্টির আভাস সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির কিছুটা হলেও উন্নতি হবে: জ্বালানি প্রতিমন্ত্রী আজকের মুদ্রার রেট: ১২ আগস্ট ২০২৬ হরমুজ প্রণালি সম্পূর্ণ আমাদের নিয়ন্ত্রণে: ট্রাম্প

পরিণীতিকে টেক্কা দিতে যা করলেন রাঘব

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৩
  • ৮৯ Time View

বিনোদন ডেস্ক : বলিউড তারকা পরিণীতি চোপড়া ও রাজনীতিবিদ রাঘব চাড্ডা এখন নবদম্পতি। রাজস্থানের উদয়পুরে রোববার রাজকীয় ঢঙে বিয়ে হয় তাদের। 

তবে বিয়েতে নায়িকা স্ত্রীকে টেক্কা দিতে গিয়ে থুতনির মেদ ঢাকতে কারসাজি করলেন। আবার ধরাও পড়ে গেলেন নেতা মশাই।

রাঘব-পরিণীতির বিয়েতে হাজির ছিলেন তাদের বন্ধুবান্ধব ঘনিষ্ঠ আত্মীয়স্বজন। সবাই প্রায় তাদের বিয়ের শুভক্ষণ ক্যামেরাবন্দি করেছেন। তাতেই যেন ধরা পড়লেন রাঘব। পরিণীতির স্বামীর থুতনির নীচে দেখা গেল দুটো সাদা টেপ। এই ছবি প্রকাশ্যে আসতেই শুরু হয়েছে জল্পনা। 

হঠাৎ রাঘব থুতনিতে সাদা টেপ আটকাতে গেলেন কেন? এই ছবি ছড়িয়ে পড়তেই নেটপাড়ায় জল্পনা কেউ বলেছেন, ‘রাঘব তার স্ফীত থুতনি ঢাকতেই এমন কাণ্ড করেছেন।’ কেউ বলেছেন, ‘বাগ্‌দানের ছবিতেও তার স্ফীত থুতনি স্পষ্ট। সেটাই ঢাকতে চেয়েছিলেন।’ তবে ঠিক কেন এমন কাজ করেছিলেন সেই কারণ এখন অজানা। 

উদয়পুরে বিয়ে সেরে দিল্লিতে শ্বশুরবাড়ি ফিরেছেন পরিণীতি। আপাতত রাজধানীতে রাঘবের বাংলোতেই থাকছেন তিনি। বিয়ের পর এখনই মধুচন্দ্রিমার কোনো পরিকল্পনা নেই যুগলের। তবে প্রীতিভোজের অনুষ্ঠানে কোনো কমতি রাখতে চান না তারা।

জানা যায়, বিরাট-আনুশকা, দীপিকা-রণবীর, প্রিয়াংকা-নিকের মতো একাধিক শহরে রিসেপশন পার্টির আয়োজন রাখছেন রাঘব ও পরিণীতি। দিল্লিতে জন্ম রাঘবের, সেখানেই বড় হয়ে ওঠা। তার বেশিরভাগ আত্মীয়-পরিজন এবং বন্ধু রাজধানীর বাসিন্দা। তাই সেখানে একটি রিসেপশন পার্টি থাকছেই।

তবে খাস দিল্লিতে নয়, গুরুগ্রামের এক বিলাসবহুল হোটেলে হতে যাচ্ছে সেই আয়োজন। গুরুগ্রামের ‘দ্য লীলা অ্যাম্বিয়্যান্স’ হোটেলে রিসেপশন পার্টির মেন্যুও নাকি চূড়ান্ত করে ফেলেছেন দুই পরিবারের সদস্যরা। দিল্লি ছাড়াও মুম্বাইয়ে থাকছে একটি রিসেপশন পার্টির আয়োজন। পরিণীতি পেশায় যেহেতু বলিউড অভিনেত্রী, স্বাভাবিকভাবেই বিনোদন জগতের তারকাদের জন্য মায়ানগরীতেও বসবে আর একটি প্রীতিভোজের আসর।

 

কিউএনবি/অনিমা/২৮.০৯.২০২৩/বিকাল ৩:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit