বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ১১:০৭ অপরাহ্ন
শিরোনাম
রাত ১টার মধ্যে ৬ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস নওগাঁর পত্নীতলায় দৈনিক করতোয়ার প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বিরামপুরে খানপুর ইউনিয়নে বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক যুব দিবস পালিত অপপ্রচারের অভিযোগে দিনাজপুরে এনসিপি নেতার সংবাদ সম্মেলন॥ এবার ফ্র্যাঞ্চাইজি লিগেও দরজা বন্ধ হয়ে আসছে সাকিবের ২৪ ঘণ্টার আলোচনায় অমিত শাহ, রাহুলের সাফ কথা— স্বরাষ্ট্রমন্ত্রীর লেকচার শুনতে আগ্রহী নই খুলনা বরিশাল চট্টগ্রামসহ ৭ অঞ্চলে ঝড়বৃষ্টির আভাস সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির কিছুটা হলেও উন্নতি হবে: জ্বালানি প্রতিমন্ত্রী আজকের মুদ্রার রেট: ১২ আগস্ট ২০২৬ হরমুজ প্রণালি সম্পূর্ণ আমাদের নিয়ন্ত্রণে: ট্রাম্প

যেখানে সবার শীর্ষে ক্যাটরিনা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৩
  • ৯১ Time View

বিনোদন ডেস্ক : নতুন চালু হওয়া হোয়াটসঅ্যাপ চ্যানেলে সারা বিশ্বে যেকোনো ব্যক্তির চেয়ে এখন সবচেয়ে বেশি ফলোয়ার বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফের। বর্তমানে তার চ্যানেলে ফলোয়ার রয়েছে ১৪ মিলিয়ন, যা র‍্যাপার ব্যাড বানি এবং মার্ক জাকারবার্গের থেকেও বেশি!

সর্বশেষ প্রকাশিত র‍্যাংকিং অনুযায়ী, হোয়াটসঅ্যাপের নিজস্ব অ্যাকাউন্টেরই সবচেয়ে বেশি ফলোয়ার রয়েছে, যা ২৩ মিলিয়ন। তারপরে স্ট্রিমিং অ্যাপ নেটফ্লিক্স এর ১৬.৮ মিলিয়ন। তিন নম্বরে রয়েছে রিয়াল মাদ্রিদের অফিসিয়াল চ্যানেল যাদের ফলোয়ার ১৪.৪ মিলিয়ন। ক্যাটরিনা তার ১৪.২ মিলিয়ন ফলোয়ার নিয়ে চতুর্থ স্থানে রয়েছেন। ব্যাড বানি ১২.৬ মিলিয়ন ফলোয়ারসহ ৫ নম্বরে এবং ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ ৯.২ মিলিয়ন নিয়ে ষষ্ঠ স্থানে রয়েছেন।

যেখানে সবার শীর্ষে ক্যাটরিনা

গত ১৩ সেপ্টেম্বর চ্যানেলে যোগ দিয়েছিলেন ক্যাটরিনা। যোগদান করে ভক্তদের উদ্দেশে তিনি বার্তা দেন, ‘হাই, আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলে স্বাগতম। চ্যানেলিং শুরু করুন।’ এখন পর্যন্ত তিনি নিজের কয়েকটি সেলফি এবং ইউনিক্লোর একটি বিজ্ঞাপন ভিডিও শেয়ার করেছেন। তিনি ইউনিক্লোর ব্র্যান্ড অ্যাম্বাসেডর।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

কিউএনবি/অনিমা/২৮.০৯.২০২৩/দুপুর ২:২০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit