বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ১২:১২ পূর্বাহ্ন
শিরোনাম
রাত ১টার মধ্যে ৬ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস নওগাঁর পত্নীতলায় দৈনিক করতোয়ার প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বিরামপুরে খানপুর ইউনিয়নে বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক যুব দিবস পালিত অপপ্রচারের অভিযোগে দিনাজপুরে এনসিপি নেতার সংবাদ সম্মেলন॥ এবার ফ্র্যাঞ্চাইজি লিগেও দরজা বন্ধ হয়ে আসছে সাকিবের ২৪ ঘণ্টার আলোচনায় অমিত শাহ, রাহুলের সাফ কথা— স্বরাষ্ট্রমন্ত্রীর লেকচার শুনতে আগ্রহী নই খুলনা বরিশাল চট্টগ্রামসহ ৭ অঞ্চলে ঝড়বৃষ্টির আভাস সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির কিছুটা হলেও উন্নতি হবে: জ্বালানি প্রতিমন্ত্রী আজকের মুদ্রার রেট: ১২ আগস্ট ২০২৬ হরমুজ প্রণালি সম্পূর্ণ আমাদের নিয়ন্ত্রণে: ট্রাম্প

অবশেষে হেনস্থার অভিযোগ নিয়ে মুখ খুললেন নিত্যা মেনন

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৩
  • ৮১ Time View

বিনোদন ডেস্ক : নিত্যা মেনন, ভারতের দক্ষিণী সিনেমা জগতের জনপ্রিয় অভিনেত্রী। ‘ওকে কানমানি’, ‘মেরসাল’-এর মতো ছবিতে অভিনয় করে দর্শকের নজর কেড়েছিলেন তিনি। শুধু দক্ষিণী ছবিতেই নয়, হিন্দি ছবি ‘মিশন মঙ্গল’-এ অক্ষয় কুমার, বিদ্যা বালন, তাপসী পান্নু, সোনাক্ষী সিনহার মতো শিল্পীদের সঙ্গে কাজ করেছেন তিনি। 

সম্প্রতি খবর মেলে, একটি ছবির সেটে নাকি এক তামিল অভিনেতার হাতে হেনস্থার শিকার হয়েছেন অভিনেত্রী। কয়েক দিন আগে সামাজিক যোগাযোগমাধ্যমের পাতায় ভাইরাল হওয়া বিবৃতিতে দাবি করা হয়, নিত্যা নাকি কোনো এক সাক্ষাৎকারে বলেছেন- “তেলুগু ইন্ডাস্ট্রিতে কাজ করতে আমার কখনো কোনো সমস্যা হয়নি। তবে তামিল ইন্ডাস্ট্রিতে কাজ করতে এসে আমি খুব ভুগেছি। একটা ছবির শুটিং চলাকালীন তো সেই ছবির নায়ক আমাকে হেনস্থা পর্যন্ত করেছিলেন।”

বিবৃতি ভাইরাল হওয়ার পরই জল্পনা বাড়তে থাকে ওই অভিযোগ ঘিরে। এবার বিষয়টি মুখ খুললেন অভিনেত্রী নিজে। নিত্যা জানান, তার এই অভিযোগের খবর নাকি একেবারেই মিথ্যা। সামাজিক যোগাযোগমাধ্যমের পাতায় নিত্যা লেখেন, “এটা সম্পূর্ণ ভুল একটা খবর। আমি এই সাক্ষাৎকারটাই দিইনি। কেউ যদি জানেন যে এই অভিযোগের রটনা কে ছড়ানো শুরু করেছেন, তাহলে আমাকে দয়া করে জানান। এমন ভুয়া খবর রটানো নিয়ে আমি তার সঙ্গে একবার কথা বলতে চাই।”

এখানেই থামেননি অভিনেত্রী। সাংবাদিকদের উদ্দেশ্যে নিত্যা লেখেন, ‘‘সাংবাদিকতার নামে এমন মিথ্যা রটনা ছড়িয়ে বেড়ানোর বিষয়টাই খুব দুঃখজনক। দয়া করে ভুয়া তথ্য ছড়ানো বন্ধ করুন।”

যেমন বলা, তেমন কাজ। সামাজিক যোগাযোগমাধ্যমের পাতায় ওই বিবৃতি প্রকাশের কিছুক্ষণ পরেই রটনার জন্য দায়ী ব্যক্তিকে খুঁজেও বের করেন নিত্যা। তারপর অভিনেত্রী আবার লেখেন, “আমরা কেউ এখানে অনন্তকাল ধরে থাকার জন্য আসিনি। সেই সময়ের মধ্যেও লোকজন একে অন্যের সঙ্গে এমন ব্যবহার করার আগে একটুও ভাবেন না। এই ধরনের অকাজ খুব শিগগিরই বন্ধ হওয়া উচিত।”

কিউএনবি/অনিমা/২৮.০৯.২০২৩/দুপুর ২:০৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit