বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ১২:২৮ পূর্বাহ্ন
শিরোনাম
রাত ১টার মধ্যে ৬ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস নওগাঁর পত্নীতলায় দৈনিক করতোয়ার প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বিরামপুরে খানপুর ইউনিয়নে বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক যুব দিবস পালিত অপপ্রচারের অভিযোগে দিনাজপুরে এনসিপি নেতার সংবাদ সম্মেলন॥ এবার ফ্র্যাঞ্চাইজি লিগেও দরজা বন্ধ হয়ে আসছে সাকিবের ২৪ ঘণ্টার আলোচনায় অমিত শাহ, রাহুলের সাফ কথা— স্বরাষ্ট্রমন্ত্রীর লেকচার শুনতে আগ্রহী নই খুলনা বরিশাল চট্টগ্রামসহ ৭ অঞ্চলে ঝড়বৃষ্টির আভাস সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির কিছুটা হলেও উন্নতি হবে: জ্বালানি প্রতিমন্ত্রী আজকের মুদ্রার রেট: ১২ আগস্ট ২০২৬ হরমুজ প্রণালি সম্পূর্ণ আমাদের নিয়ন্ত্রণে: ট্রাম্প

তামিম ইস্যুতে রাত ১১টায় মুখ খুলবেন সাকিব!

Reporter Name
  • Update Time : বুধবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৩
  • ১০০ Time View

ডেস্কনিউজঃ বিশ্বকাপের বাকি আর মাত্র কয়েকদিন। আইসিসির মেগা টুর্নামেন্টটিতে অংশ নিতে ইতোমধ্যে ভারতে পা রেখেছে বাংলাদেশ দল। টাইগাররা অবশ্য বিশ্বকাপের দেশে যাওয়ার আগে হয়েছে বেশ নাটকীয়তা। সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে মঙ্গলবার দল ঘোষণা করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। যেখানে রাখা হয়নি দেশ সেরা ওপেনার তামিম ইকবালকে।

ওয়ানডে সুপার লিগে শীর্ষ তিনে বাংলাদেশ দল যেই তামিমের নেতৃত্বে স্থান করে নিয়েছিল সেই তামিমকে ছাড়াই বিশ্বকাপ মিশনে যায় টাইগাররা। যা নিয়ে তোলপাড় ক্রিকেট পাড়ায়। অবশ্য নির্বাচকরা তার ফিটনেস নিয়ে প্রশ্ন তুলেছেন। ফিজিও’র রিপোর্টের দোহায় দিয়ে জানিয়েছেন, বিশ্বকাপের মতো লম্বা ইভেন্টে খেলার মতো ফিট নন তামিম।

তবে এসব বিষয় নিয়ে তামিম বুধবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে এক ভিডিও বার্তায় জানিয়েছেন, ফিজিও’র রিপোর্টে বিশ্বকাপ খেলতে পারবেন না এমন কিছু নেই। তিনিও ভালো অবস্থানে ছিলেন। তবে বোর্ড থেকে তাকে বিশ্রাম দিয়ে দিয়ে খেলানোর কথা বলেছিল। এমনকি মিডল অর্ডারে নামানোর প্রস্তাব দিয়েছিল।

তামিমের দলে না থাকা নিয়ে উঠেছে নানা প্রশ্ন। ক্রিকেটভক্তদের মধ্যে চলছে ব্যাপক আলোচনা-সমালোচনা। অনেকেই বলছে অভ্যন্তরীণ সমস্যায় ভুগছে বাংলাদেশ ক্রিকেট দল। তামিমের ভিডিও বার্তার পর নানা ইস্যু নিয়ে ব্যাখ্যা আসছে বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসানের।

তামিমের বিশ্বকাপ দলে না থাকা, এশিয়া কাপে মাহমুদউল্লাহর বাইরে থাকা কথা বলবেন সাকিব। এছাড়া বিশ্বকাপের আগে সাকিবের অধিনায়কত্ব ছাড়া নিয়েও গুঞ্জন উঠেছিল। সেসব নিয়ে দেশের এক টিভি চ্যানেলকে দেয়া সাক্ষাৎকারে সাকিব এসব বিষয়ের ব্যাখ্যা দিয়েছেন।

চ্যানেলটির একটি প্রোমো ভিডিও প্রচার করেছে। ভিডির শুরুতেই শোনা যায় ১৭ তারিখে রিজাইন লেটার দিয়েছেন সাকিব। বিস্তারিত ভিডিওটি প্রচার হবে আজ রাত ১১টায়।

ধারনা করা হচ্ছে- সাক্ষাৎকারে সকিব কথা বলেছেন, তামিমের বিশ্বকাপ স্কোয়াডে না থাকা, মিডল অর্ডারে ব্যাট করতে বলা, দৃশ্যের বাইরে থেকে রিয়াদের হঠাৎ মঞ্চে প্রবেশ; বাংলাদেশ দলে এমন কী চলছে বিশ্বকাপের আগে অধিনায়কত্বই ছাড়তে চেয়েছিলেন সাকিব; বোর্ড সভাপতির সব বিষয়ে উপস্থিতি, হাথুরুর কড়া মাস্টারি, কেমন আছে টিম-টাইগার্স, কেমন আছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল? সবকিছু নিয়ে।

কিউএনবি/বিপুল/২৭.০৯.২০২৩/ রাত ১০.৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit