সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩০ অপরাহ্ন
শিরোনাম
ভারতীয় ব্যাটারকে প্যাভিলিয়নে যাওয়ার ইঙ্গিত, শাস্তি পেলেন পাকিস্তান অধিনায়ক শিল্পকলায় ‘কঞ্জুস’ নিয়ন্ত্রণে আসছে ব্যাটারিচালিত অটোরিকশা, শনাক্তে থাকবে কিউআর কোড: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি হলেন এমপি ওয়াদুদ ভূইয়া। শার্শায় মসজিদে রাজনৈতিক কর্মসূচির অভিযোগ, মুসল্লিদের ক্ষোভ কীভাবে কর্মসূচি করব বিএনপিকে শেখাতে হবে না: সারজিস আলম বিমানে যাত্রীকে গালাগাল ও হামলার অভিযোগ, সিটে ডাক্ট টেপ দিয়ে আটকালেন যাত্রীরা আগামী অর্থবছরেই চালু হচ্ছে ৮ বিভাগীয় ক্যানসার হাসপাতাল: স্বাস্থ্য প্রতিমন্ত্রী জামায়াত আমিরের হায়াতে তাইয়েবা, সবরে জামিল আতা ফরমান: স্বরাষ্ট্রমন্ত্রী ৩৬ হাজার ফুট ওপরে আচমকা কমতে থাকে তেল, ইঞ্জিন বন্ধ করে ফিরল বিমান

লাখের নিচে নামল স্বর্ণের ভরি

Reporter Name
  • Update Time : বুধবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৩
  • ১১১ Time View

ডেস্ক নিউজ : বুধবার (২৭ সেপ্টেম্বর) এক বিজ্ঞপ্তিতে বাজুস জানিয়েছে, নতুন এ দাম বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) থেকে কার্যকর হবে। বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য কমেছে। ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে।

 
নতুন দাম অনুযায়ী, প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণের দাম পড়বে ৯৯ হাজার ৯৬০ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম পড়বে ৯৫ হাজার ৪১১ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৮১ হাজার ৭৬৫ টাকা এবং সনাতম পদ্ধতির প্রতি ভরির দাম ৬৮ হাজার ১১৮ টাকা নির্ধারণ করা হয়েছে।
 
এর আগে গত ২৪ আগস্ট স্বর্ণের দাম দেশের ইতিহাসে সর্বোচ্চে উঠে যায়। সে সময়ে সবচেয়ে ভালো মানের স্বর্ণের ভরি ২ হাজার ২১৬ টাকা বাড়িয়ে ১ লাখ ১ হাজার ২৪৩ টাকা নির্ধারণ করে বাজুস। এছাড়া ২১ ক্যারেটের স্বর্ণের ভরি ৯৬ হাজার ৬৩৬ টাকা, ১৮ ক্যারেটের স্বর্ণের ভরি ৮২ হাজার ৮১৪ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম নির্ধারণ করা হয় ৬৯ হাজার ৫০ টাকা। এ দাম কার্যকর হয় ২৫ আগস্ট থেকে।
 
তার আগে চলতি মাসের ১৭ আগস্ট স্বর্ণের দাম কমানোর ঘোষণা দিয়েছিল বাজুস। যা ১৮ আগস্ট থেকে কার্যকর হয়। সে সময় ২২ ক্যারেটের স্বর্ণের দাম ১ হাজার ৭৫০ টাকা কমিয়ে ৯৯ হাজার ২৭ টাকা নির্ধারণ করা হয়। এছাড়া ২১ ক্যারেটের স্বর্ণের ভরি ৯৪ হাজার ৫৯৫ টাকা, ১৮ ক্যারেটের স্বর্ণের ভরি ৮১ হাজার ৬৫ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম নির্ধারণ করা হয় ৬৭ হাজার ৫৩৫ টাকা।

 

 

কিউএনবি/আয়শা/২৭ সেপ্টেম্বর ২০২৩,/রাত ৮:৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit