বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১২:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম
গোপালগঞ্জে নাশকতাকারীদের ভিডিও দেখে খুঁজে খুঁজে বের করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী পাকিস্তানের ইশকোমান: প্রকৃতির স্বর্গ, নাকি পরীদের রহস্যময় জগৎ? যে কারণে স্বর্ণখনন বন্ধ রেখেছে পাকিস্তান! যুদ্ধ নয় শান্তিও নয়, ইরান সংকট কি তবে দীর্ঘস্থায়ী অচলাবস্থায় রূপ নিচ্ছে? যুবদল নেতা নয়নকে গ্রেফতারের দাবি জামায়াত এমপির ওয়াশিংটনে ‘ডার্টি বোমা’ হামলার ছক ইরানের, টার্গেট ট্রাম্প প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা তিন বছরে ১ হাজার বৈদ্যুতিক বাস পাবে বিআরটিসি চীনে কিম জং উনের সঙ্গে বৈঠকের সম্ভাবনা জানালেন ট্রাম্প এশিয়া সফরে যাচ্ছেন ট্রাম্প হঠাৎ তলানিতে স্বর্ণের দাম, আরও পতনের শঙ্কা

অস্ট্রেলিয়ান ডিফেন্স ফোর্স মিডিয়া টিমের আইএসপিআর পরিদর্শন

Reporter Name
  • Update Time : বুধবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৩
  • ১০২ Time View

ডেস্ক নিউজ : বাংলাদেশ সফররত অস্ট্রেলিয়ান ডিফেন্স ফোর্স (এডিএফ) মিডিয়া প্রতিনিধিদল বুধবার ঢাকা সেনানিবাসস্থ আন্ত:বাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) পরিদর্শন করেন । চার সদস্য বিশিষ্ট মিডিয়া টিমের  নেতৃত্ব দেন LEUT Geoffrey Long।

পরিদর্শনকালে প্রতিনিধিদল আইএসপিআর এর কর্মকর্তাগণ এবং ডিফেন্স জার্নালিষ্ট এসোসিয়েশন (ডিজ্যাব) প্রতিনিধিদের সাথে পেশাগত দক্ষতা বৃদ্ধি ও ডিফেন্স মিডিয়া সংক্রান্ত অন্যান্য বিষয়ে মতবিনিময় করেন ।

এ সময় পরিচালক আইএসপিআর লেফটেন্যান্ট কর্নেল আবু হায়দার মোহাম্মদ রাসেলুজ্জামান আইএসপিআর এর কার্যক্রম, সশস্ত্র বাহিনীর সাথে মিডিয়া সমন্বয় এবং অন্যান্য বিষয়ে বাস্তবতার নিরিখে তাঁর বক্তব্য তুলে ধরেন। এছাড়াও, বিভিন্ন টেলিভিশন ও প্রিন্ট মিডিয়া হতে আগত ডিফেন্স জার্নালিষ্ট এসোসিয়েশন (ডিজ্যাব) এর সদস্যগণ আইএসপিআর এর সাথে তাদের কাজের অভিজ্ঞতা তুলে ধরেন । এ সময় উপস্থিত মিডিয়া প্রতিনিধিগণ ভবিষ্যতে অস্ট্রেলিয়ার ডিফেন্স টিমের সাথে প্রশিক্ষণ, দক্ষতা বৃদ্ধির লক্ষে অভিজ্ঞতা শেয়ারিংসহ মিডিয়া সংক্রান্ত কার্যক্রমের বিষয়ে তাদের মতামত ব্যক্ত করেন।

 

কিউএনবি/অনিমা/২৭ সেপ্টেম্বর ২০২৩,/রাত ০৯:১০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit