বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ১১:৪১ অপরাহ্ন
শিরোনাম
রাত ১টার মধ্যে ৬ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস নওগাঁর পত্নীতলায় দৈনিক করতোয়ার প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বিরামপুরে খানপুর ইউনিয়নে বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক যুব দিবস পালিত অপপ্রচারের অভিযোগে দিনাজপুরে এনসিপি নেতার সংবাদ সম্মেলন॥ এবার ফ্র্যাঞ্চাইজি লিগেও দরজা বন্ধ হয়ে আসছে সাকিবের ২৪ ঘণ্টার আলোচনায় অমিত শাহ, রাহুলের সাফ কথা— স্বরাষ্ট্রমন্ত্রীর লেকচার শুনতে আগ্রহী নই খুলনা বরিশাল চট্টগ্রামসহ ৭ অঞ্চলে ঝড়বৃষ্টির আভাস সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির কিছুটা হলেও উন্নতি হবে: জ্বালানি প্রতিমন্ত্রী আজকের মুদ্রার রেট: ১২ আগস্ট ২০২৬ হরমুজ প্রণালি সম্পূর্ণ আমাদের নিয়ন্ত্রণে: ট্রাম্প

রাষ্ট্রপতি তিন দিনের সফরে পাবনায়

Reporter Name
  • Update Time : বুধবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৩
  • ৮৮ Time View

ডেস্ক নিউজ : তিন দিনের সফরে নিজ জেলা পাবনায় পৌঁছেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। আজ বুধবার (২৭ সেপ্টেম্বর) বিকেল ৪ টা ১৫ মিনিটে ঢাকা থেকে হেলিকপ্টারযোগে পাবনার শহীদ অ্যাডভোকেট আমিন উদ্দিন স্টেডিয়ামে এসে পৌঁছান রাষ্ট্রপতি।

এ সময় ডেপুটি স্পিকার মো. শামসুল হক টুকু, স্থানীয় সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স, নাদিরা ইয়াসমিন জলি, জেলা পরিষদের চেয়ারম্যান আ.স.ম আব্দুর রহিম পাকন, জেলা আওয়ামী লীগ সভাপতি রেজাউল রহিম লাল ও রাজশাহী বিভাগীয় কমিশনার ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর, পুলিশের রাজশাহী রেঞ্জের ডিআইজি মো. আনিসুর রহমান সহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা রাষ্ট্রপতিকে স্বাগত জানান। পরে সার্কিট হাউজে গার্ড অব অনার গ্রহণ করেন তিনি।

এর আগে ঢাকার তেঁজগাও হেলিপ্যাড থেকে বিকেল ৩টা ৩০ মিনিটে পাবনার উদ্দেশ্যে রওনা হন তিনি। রাষ্ট্রপতির সহধর্মিণী ড. রেবেকা সুলতানা, ঊর্ধ্বতন বেসামরিক ও সামরিক কর্মকর্তা এবং বঙ্গভবনের সংশ্লিষ্ট সচিবরাসহ প্রায় ৩০ জন তার সফরসঙ্গী হিসেবে রয়েছেন।

রাষ্ট্রপতির প্রটোকল অফিসার মামুনুল হক স্বাক্ষরিত সফরসূচি থেকে জানা যায়, তিন দিনের সফরের দ্বিতীয়দিন বৃহস্পতিবার সকালে তিনি পাবনা মেডিকেল কলেজে ৫০০ শয্যা বিশিষ্ট হাসপাতাল ভবন নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করবেন। দুপুরে সাঁথিয়া উপজেলায় একটি জনসভায় ভাষণ দেবেন ও নৌকাবাইচ প্রতিযোগীতা অবলোকন করবেন।

পরদিন (২৯ সেপ্টেম্বর) সকাল ১১ টায় পাবনা স্টেডিয়াম হেলিপ্যাড থেকে ঢাকার উদ্দেশ্য রওনা হবেন তিনি। দেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে ২০২৩ সালের ২৪ এপ্রিল শপথ নেয়ার পর নিজ জেলা পাবনায় এটি তার দ্বিতীয় সফর।

 

 

কিউএনবি/আয়শা/২৭ সেপ্টেম্বর ২০২৩,/রাত ৮:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit