স্পোর্টস ডেস্ক : ভারতের বিপক্ষে রাজকোটে তিন ম্যাচ সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে বড় সংগ্রহ গড়েছে অস্ট্রেলিয়া। টস জিতে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেটে ৩৫২ রানের পুঁজি গড়েছে প্যাট কামিন্সের দল।
প্রথম দুই ম্যাচ জিতে আগেই সিরিজ নিশ্চিত করেছে ভারত। অস্ট্রেলিয়ার জন্য এই ম্যাচটা তাই মান রক্ষার। সফরকারী দলটির ব্যাটাররা অবশ্য নিজেদের কাজটা ভালো ভাবেই সারলেন। এখন ভারতের ব্যাটারদের আটকানোর দায়িত্ব অজি বোলারদের।
অস্ট্রেলিয়ার দুই ওপেনার ডেভিড মিলার ও মিচেল মার্শ উদ্বোধনী জুটিতে ৭৮ রান যোগ করেছিলেন। ওয়ার্নার ৩৪ বলে ৫৬ রান করে ফেরেন। মার্শ মাত্র ৪ রানের জন্য সেঞ্চুরি বঞ্চিত হয়েছেন। ৮৪ বলে ১৩ চার ও ৩ ছক্কায় সর্বোচ্চ ৯৬ রান করেছেন।
স্টিভেন স্মিথের ব্যাট থেকে এসেছে ৬১ বলে ৭৪। মার্নাস লাবুশেন ৫৮ বলে ৭২ রানের ইনিংস উপহার দেন। ভারতের পক্ষে জাসপ্রিত বুমরাহ সর্বাধিক ৩ উইকেট নিয়েছেন। তবে ১০ ওভারে ৮১ রান খরচ করেছেন তিনি। কুলদীপ ৬ ওভারে ২ উইকেট নিতে খরচ করেছেন ৪৮ রান।
কিউএনবি/আয়শা/২৭ সেপ্টেম্বর ২০২৩,/সন্ধ্যা ৭:০৪