শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৮:০৫ অপরাহ্ন
শিরোনাম
বিভক্ত হয়ে অস্তিত্ব সংকটের মুখে মুসলিম ব্রাদারহুড হাসপাতালে শ্বেতা তিওয়ারী, কী হয়েছে? ১০ গুণ বেশি পারিশ্রমিক নিলেন ইমরান হাশমি, শাবানা আজমিকে ছাড়ালেন দিশা পাটানি নওগাঁয় ৮ হাজার ধর্মীয় প্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বালুবাহী গাড়ি উল্টে ৪ শিশু নদীতে, জীবিত উদ্ধার ৩ নওগাঁর পত্নীতলায় পুলিশের অভিযানে মাদকদ্রব্য  সহ ২ জন আটক  দুপুরের মধ্যে যেসব জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা নতুন ক‌মি‌টি‌কে সাদ‌রে গ্রহণের আহ্বান, বিদায়ের ইঙ্গিত ছাত্রদল সভাপতি রা‌কি‌বের ৬২ বছরের পুরোনো রেকর্ডে ভাগ বসালেন তামিম খেলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করছে সরকার: সমাজকল্যাণ মন্ত্রী

শুভশ্রীর পর এবার সুখবর দিলেন অভিনেতা জিৎ

Reporter Name
  • Update Time : বুধবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৩
  • ৮৮ Time View

বিনোদন ডেস্ক : দ্বিতীয়বার বাবা হতে চলেছেন কলকাতার জনপ্রিয় অভিনেতা জিৎ। সামাজিক যোগাযোগমাধ্যমে বিশেষ ছবি পোস্ট করে এ সুখবর দিলেন অভিনেতা। কয়েক মাস আগে অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায় এবং পরিচালক রাজ চক্রবর্তী জানান দ্বিতীয়বার মা-বাবা হওয়ার কথা। এবার সে তালিকায় জিতের নামও উঠে এল।

মা হচ্ছেন মোহনা মদনানি। নীল রঙের পোশাকে বিশেষ ‘ম্যাটারনিটি শুট’-এর ছবিতে প্রকাশ্যে এলো মোহনার স্ফীতোদর। ছবি দেখে বোঝা যাচ্ছে খুব বেশি দিন দেরি নেই। কয়েক মাসের মধ্যেই ভূমিষ্ঠ হবে তাদের দ্বিতীয় সন্তান। 

এই সুখবর পেয়ে শুভেচ্ছাবার্তায় ভরে গেছে নায়কের মন্তব্য বাক্স। অঙ্কুশ থেকে প্রিয়াংকা ত্রিপেদী— কে নেই সেই তালিকায়। বড়পর্দায় প্রথমবার প্রিয়াংকার সঙ্গে জুটি বেঁধেছিলেন জিৎ। অভিনেত্রী লেখেন— দারুণ খবর। অনেক শুভেচ্ছা তোমাদের। 

অঙ্কুশ লিখেছেন, তোমাদের শুভেচ্ছা জিৎ দা। টালিপাড়ায় একের পর এক সুখবর। কয়েক দিন আগে দাদু হয়েছেন ‘ফেলুদা’ সব্যসাচী চক্রবর্তী। মা-বাবা হয়েছেন ঋদ্ধিমা ঘোষ এবং গৌরব চক্রবর্তী। ডিসেম্বরে ডেলিভারি হওয়ার কথা শুভশ্রীরও।

মা-বাবা, স্ত্রী, কন্যাকে নিয়েই আবর্তিত জিতের জগত। কোনো রকম ফিল্মি পার্টি হোক কিংবা প্রিমিয়ার কোথাও দেখা যায় না নায়ককে। সিনেমার প্রচার ছাড়া সাংবাদিকদের মুখোমুখিও কম হয়েছেন তিনি। কয়েক দিন আগে প্রকাশ্যে এসেছে নায়কের নতুন ছবির প্রথম ঝলক। 

২৪ নভেম্বর মুক্তি পাওয়ার কথা তার নতুন ছবি ‘মানুষ’। ছবির প্রচারের ফাঁকে নায়ক যে এমন খবর শোনাবেন, সেটা কেউ-ই হয়তো আশা করেননি। আপাতত মদনানি পরিবারের নতুন সদস্য আসার অপেক্ষায় সবাই।

 

 

কিউএনবি/আয়শা/২৭ সেপ্টেম্বর ২০২৩,/বিকাল ৪:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit