শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ১২:২০ অপরাহ্ন
শিরোনাম
চাঁদ দেখা যায়নি, পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) ২৬ আগস্ট এম‌পির সুনাম নষ্টের পাঁয়তারা করছে আ.লীগ ও জামায়াতপন্থীরা: সম্রাট মোল্লা  মিয়ানমারে পাচার হচ্ছিল ১,৩৬০ বস্তা সিমেন্ট, গ্রেপ্তার ৩ নোয়াখালীতে অটোরিকশা চালককে ধরে নিয়ে গুলি সিলেটের রায়নগরে ট্রিপল খুনের রহস্য উদঘাটনে নতুন ইস্যু আলোচনায় নেত্রকোণার যুবলীগ নেতা বাপ্পার নেতৃত্বে ঝটিকা মিছিল ৭৬০ বস্তা সারসহ পাঁচ পাচারকারী আটক ঠিকানা বদলেও ৯ বছর পর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার দেবীগঞ্জে শহীদ সাজু মিয়ার ২য় শাহাদাতবার্ষিকীতে স্মরণসভা ও দোয়া মাহফিল সড়ক দুর্ঘটনায় ক্ষতিপূরণ নিশ্চিত ও ন্যায়বিচারের দাবি ব্লাস্টের

পাপনকে পাঠানো লিগ্যাল নোটিশে কী আছে?

Reporter Name
  • Update Time : বুধবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৩
  • ৮৩ Time View

স্পোর্টস ডেস্ক : বুধবার (২৭ সেপ্টেম্বর) বাংলাদেশ ক্রিকেট সাপোর্ট গ্রুপের সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন এ নোটিশ পাঠান। সুপ্রিম কোর্টের আইনজীবী আল মামুন রাসেলের মাধ্যমে লিগ্যাল নোটিশটি পাঠানো হয়েছে।বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি হিসেবে নাজমুল হাসান পাপন, প্রধান নির্বাহী কর্মকর্তা নিজামউদ্দিন চৌধুরী সুজন এবং প্রধান নির্বাচক হিসেবে দায়িত্ব পালন করছেন মিনহাজুল আবেদনী নান্নু।

নোটিশে বলা হয়, হাথুরুসিংহে একজন অযোগ্য কোচ, যে কিনা নিজ দেশ থেকে বিতাড়িত হয়েছেন। যার ওয়ানডে খেলার অভিজ্ঞতা মাত্র ৩৫টি। গড় ছিল মাত্র ২০.৯০। বাংলাদেশের কোচ হওয়ার আগে অন্য কোনো দেশের পূর্ণাঙ্গ কোচ হওয়ার অভিজ্ঞতাও ছিল না তার। তাকে বাংলাদেশের হেড কোচ করা হয়েছে হয়তো কোনো মহলের কমিশনের স্বার্থ উদ্ধারের জন্য এবং দেশের ক্রিকেটকে শেষ করার জন্য। 

কারণ, উনি কোচ হওয়ার পর থেকেই সিনিয়র প্লেয়ারদের ছুড়ে ফেলে দিয়েছেন। যে পঞ্চপাণ্ডবের হাত ধরে দেশের ওডিআই র‌্যাঙ্কিং ৫ নম্বরে ছিল, সেই পঞ্চপাণ্ডবকে দল থেকে বাদ দেয়ার জন্য উদ্যোগ গ্রহণ করেন। এই বছরে তার নেতৃত্বে ৫টি ওডিআই সিরিজে আয়ারল্যান্ড ছাড়া বাকি সব সিরিজেই বাংলাদেশ পরাজিত হয়েছে। সর্বশেষ ইংল্যান্ড, আফগানিস্তান ও নিউজিল্যান্ডের কাছে ঘরের মাটিতে পরাজিত হয়েছে। 

নোটিশে আরও বলা হয়, আমার ক্লায়েন্ট মনে করেন যে, ওয়ানডেতে বাংলাদেশের সর্বোচ্চ রান সংগ্রাহক ও ম্যাচসংখ্যায় দ্বিতীয় সেরা অভিজ্ঞ খেলোয়াড় তামিম ইকবাল। তার জায়গা হলো না বাংলাদেশের বিশ্বকাপ দলে। এটি একটি ষড়যন্ত্র। এশিয়া কাপে ভরাডুবি হয়েছে এবং সবচেয়ে বেশি ভুগিয়েছে ওপেনিং। নতুন প্লেয়ার তানজিম তামিমকে এই বড় মঞ্চে ওঠানো ঠিক হবে না; বরং অভিজ্ঞ তামিম ইকবালই ঠিক।
 
একমাত্র ক্রিকেটার হিসেবে তামিমের টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টিতে সেঞ্চুরি রয়েছে। তামিম ইকবাল বাংলাদেশের ওয়ানডে ফরম্যাটে সবচেয়ে বেশি ১৪টি সেঞ্চুরির মালিক। লর্ডসর অনার বোর্ডে একমাত্র বাংলাদেশি সেঞ্চুরিয়ান হিসেবে তামিম ইকবালের নাম আছে। ঘরের মাটিতে তার গড় ৩৭, ঘরের বাইরে ৩৫-এর মতো। দুই জায়গায়ই সমান সাতটি করে সেঞ্চুরি আছে তামিমের। সংতরাং আনফিট অজুহাতে অভিজ্ঞ তামিমকে দলে না রাখা কোচ ও অধিনায়কের ব্যক্তিগত আক্রোশই দায়ী।

নোটিশে আরও বলা হয়, নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসনও কিন্তু পরিপূর্ণ ফিট নন, তারপরও তাকে দলে রাখা হয়েছে। প্রথম দুই ম্যাচ খেলবেন না। পরবর্তী ম্যাচগুলো খেলবেন। অন্য দেশে অভিজ্ঞতার দাম দেয়া হয়, তাহলে আমাদের দেশে নয় কেন?

এসব বিষয় বাংলাদেশের ক্রিকেটপ্রেমীদের জন্য চরম মানসিক যন্ত্রণার কারণ হয়ে দাঁড়াচ্ছে বলে নোটিশে উল্লেখ করা হয়। এ অবস্থায় হাথুরুসিংহের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ এবং তামিম ইকবালকে জাতীয় দলে অন্তর্ভুক্ত করে বিশ্বকাপে পাঠানোর জন্য অনুরোধ করা হয়। নোটিশ পাওয়ার সাত দিনের মধ্যে ব্যবস্থা নেয়ার জন্য বলা হয়েছে।

 

 

কিউএনবি/আয়শা/২৭ সেপ্টেম্বর ২০২৩,/বিকাল ৩:২৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit