শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ১২:২১ অপরাহ্ন
শিরোনাম
চাঁদ দেখা যায়নি, পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) ২৬ আগস্ট এম‌পির সুনাম নষ্টের পাঁয়তারা করছে আ.লীগ ও জামায়াতপন্থীরা: সম্রাট মোল্লা  মিয়ানমারে পাচার হচ্ছিল ১,৩৬০ বস্তা সিমেন্ট, গ্রেপ্তার ৩ নোয়াখালীতে অটোরিকশা চালককে ধরে নিয়ে গুলি সিলেটের রায়নগরে ট্রিপল খুনের রহস্য উদঘাটনে নতুন ইস্যু আলোচনায় নেত্রকোণার যুবলীগ নেতা বাপ্পার নেতৃত্বে ঝটিকা মিছিল ৭৬০ বস্তা সারসহ পাঁচ পাচারকারী আটক ঠিকানা বদলেও ৯ বছর পর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার দেবীগঞ্জে শহীদ সাজু মিয়ার ২য় শাহাদাতবার্ষিকীতে স্মরণসভা ও দোয়া মাহফিল সড়ক দুর্ঘটনায় ক্ষতিপূরণ নিশ্চিত ও ন্যায়বিচারের দাবি ব্লাস্টের

শাকিরার বিরুদ্ধে বড় অংকের কর ফাঁকির অভিযোগ

Reporter Name
  • Update Time : বুধবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৩
  • ৮৪ Time View

বিনোদন ডেস্ক : কলম্বিয়ান বংশোদ্ভূত পপতারকা শাকিরার বিরুদ্ধে দ্বিতীয়বারের মতো কর ফাঁকির অভিযোগ এনেছে স্পেন সরকার। 

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, স্প্যানিশ ফুটবল তারকা জেরার্ড পিকের সঙ্গে বার্সেলোনায় থাকাকালীন শাকিরা বিপুল পরিমাণ কর ফাঁকি দিয়েছেন বলে অভিযোগ উঠেছে।

স্পেনের প্রসিকিউটররা জানান, শাকিরা ২০১৮ সালে ৬.৭ মিলিয়ন ইউরো (প্রায় ৭৫ কোটি টাকা) কর ফাঁকি দিয়েছেন। এল ডোরাডো ওয়ার্ল্ড ট্যুরের জন্য তিনি কয়েক লাখ টাকা অগ্রিম নিয়েছিলেন, যে তথ্য তিনি গোপন করেছেন।

চলতি বছরের জুলাইয়ে এ নিয়ে তদন্ত শুরু হয়, গত মঙ্গলবার এর বিস্তারিত প্রকাশ করা হয়েছে।

এর আগে ২০২১ সালের জুলাই মাসে পপতারকা শাকিরার বিরুদ্ধে প্রথম কর জালিয়াতির অভিযোগ আনা হয়েছিল।

বার্সেলোনার প্রসিকিউটররা অভিযোগ করেছিলেন, তার কর দেওয়া উচিত ছিল। কারণ তিনি ২০১২ থেকে ২০১৪ সালের মধ্যে অর্ধেকেরও বেশি সময় ধরে স্পেনে বসবাস করছেন। গায়িকার কাছে এক কোটি ৩০ লাখের বেশি টাকা পাওনা রয়েছে বলে অভিযোগ করেন তিনি।

কলম্বিয়ান বংশোদ্ভূত সংগীতশিল্পী শাকিরা এখন মায়ামিতে বসবাস করেন। এর আগে তার জনসংযোগ সংস্থার মাধ্যমে ২০১২-১৪ সময়কালের কর জালিয়াতির অভিযোগ অস্বীকার করেছিলেন। এই অভিযোগের বিপরীতে শাকিরা জানিয়েছিলেন যে তার বাসস্থান সেই সময়ে বাহামাতে ছিল এবং কর ফাঁকির দাবিগুলোকে ‘কাল্পনিক’ বলে বর্ণনা করেছেন তিনি। গায়িকা আরও জানিয়েছিলেন যে, তিনি তার পাওনা পরিশোধ করেছেন।

গত বছর নভেম্বরে বার্সেলোনায় ৬টি পৃথক কর ফাঁকির মামলায় বিচারের মুখোমুখি হয়েছেন শাকিরা।

কিউএনবি/অনিমা/২৭ সেপ্টেম্বর ২০২৩,/বিকাল ৩:২৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit