শনিবার, ১৬ মে ২০২৬, ১২:১২ পূর্বাহ্ন
শিরোনাম
ব্যবসা উপকরণ বিতরণ প্রান্তিক নারীদের মাঝে নেত্রকোণায় সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন বিষয়ে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত ‘খেলোয়াড়রা ভালো থাকলে দেশ ভালো থাকবে’ পাকিস্তানে সেনা ক্যাম্পে সন্ত্রাসী হামলা, নিহত ১৩ ট্রাম্প-শি বৈঠকের রেশ কাটতে না কাটতেই চীন সফরে যাচ্ছেন পুতিন ‘ক্ষমতা সীমিত’ হওয়ায় অনেক কাজ করা সম্ভব হয়নি: সাবেক উপদেষ্টা আমেরিকার সঙ্গে চুক্তির সময় অন্তর্বর্তী সরকার জামায়াতকে কিছুই জানায়নি: জামায়াতের আমির ইরান যুদ্ধ ‘বিশ্ব পরমাণু ব্যবস্থা’ই ওলটপালট করে দিয়েছে আশুলিয়ায় বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কার্যালয়ের উদ্বোধন আশুলিয়ায় জাতীয়তাবাদী মোটরচালক দলের এক নেতার অপ-প্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন  

জেলে মশার উৎপাত থেকে বাঁচতে যা করলেন বন্দিরা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৩
  • ২৪৩ Time View

আন্তর্জাতিক ডেস্ক : জেলে মশার উৎপাতে অতিষ্ঠ বন্দিরা। দিন হোক বা রাত তাদের ভনভনাতিতে ওষ্ঠাগত বন্দিদের প্রাণ। সন্ধ্যা নামলেই মশার ঝাঁক ঘিরে ধরছে তাদের। তার ওপর ডেঙ্গু, ম্যালেরিয়ার আতঙ্ক। সব মিলিয়ে মশার কামড় থেকে বাঁচতে এবার কোমর বেঁধে নামলেন বন্দিরা।

ভারতীয় সংবাদমাধ্যম দ্য ওয়াল জানাচ্ছে, পশ্চিমবঙ্গের কেন্দ্রীয় কারাগারে জোরকদমে চলছে ভেষজ ধূপ বানাবার কাজ। মশারি টাঙানোর ঝামেলা আর কয়েলের ধোঁয়া এড়িয়ে চলতেই এমন কৌশল নিয়েছেন তারা।

সংশ্লিষ্টরা জানান, ধূপের ধোঁয়া ক্ষতিকর নয়। এটি কিছুক্ষণ জ্বালিয়ে রাখলেই মশার দল পালিয়ে যাচ্ছে। ফলে রাতে এখন নিশ্চিন্তে ঘুমাতে পারছেন সাজাপ্রাপ্ত ও বিচারাধীন বন্দিরা।

কারা দপ্তর জানিয়েছে, আগামী দিনে পশ্চিমবঙ্গের প্রতিটি জেলা ও মহকুমা জেলে ভেষজ ধূপ তৈরি করার পরিকল্পনা রয়েছে। কারা দপ্তরের আউটলেটগুলোতে এসব ধূপ পাওয়া যাবে। একইসঙ্গে বিভিন্ন মেলা ও প্রদর্শনীতে জনসাধারণের কাছে বিক্রি হবে এই ধূপ। এতে যে আয় হবে তাও পাবে বন্দিরাই।

 

 

কিউএনবি/আয়শা/২৬ সেপ্টেম্বর ২০২৩,/সন্ধ্যা ৬:৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

May 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit