শনিবার, ২৫ জুলাই ২০২৬, ০৬:০৯ পূর্বাহ্ন

ইমরান খানকে আদিয়ালা কারাগারে পাঠানোর নির্দেশ

Reporter Name
  • Update Time : সোমবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৮৭ Time View

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ইমরান খানকে আদিয়ালা কারাগারে স্থানান্তরের নির্দেশ দিয়েছেন ইসলামাবাদ হাইকোর্ট (আইএইচসি)। সোমবার এ আদেশ দেন আদালত। খবর জিও নিউজের। 

এদিকে পাকিস্তানের তত্ত্বাবধায়ক সরকারের প্রধানমন্ত্রী আনোয়ার-উল-হক কাকার মনে করছেন, পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) চেয়ারম্যানকে বাদ দিয়েই অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজন করা সম্ভব।

পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজ জানিয়েছে, তোশাখানা দুর্নীতি মামলায় দোষী সাব্যস্ত হওয়ায় ৩ বছরের কারাদণ্ড ভোগ করছেন পিটিআই চেয়ারম্যান ইমরান খান। এর বাইরে আরও শতাধিক মামলা ঝুলছে তার বিরুদ্ধে। বর্তমানে ইসলামাবাদের অ্যাটক কারাগারে বন্দি আছেন তিনি। এ অবস্থায় তার নির্বাচনে অংশ নেওয়ার সম্ভাবনা অনেকটাই কমে আসছে।

তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী বলেছেন, ইমরান খান বা তার দলের শত শত সদস্যকে ছাড়াই অবাধ ও সুষ্ঠু নির্বাচন হতে পারে, যারা ভাঙচুর ও অগ্নিসংযোগসহ বেআইনি কার্যকলাপে জড়িত থাকার কারণে কারাগারে বন্দি।

 

 

কিউএনবি/আয়শা/২৫ সেপ্টেম্বর ২০২৩,/বিকাল ৫:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit