শনিবার, ২৫ জুলাই ২০২৬, ০৬:১০ পূর্বাহ্ন

আখাউড়া থানা পুলিশের বিশেষ অভিযানে ৯ জন গ্রেফতার 

বাদল আহাম্মদ খান ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি ।    
  • Update Time : সোমবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৩
  • ২২৯ Time View
বাদল আহাম্মদ খান ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া থানা পুলিশের বিশেষ অভিযানে ৯ জনকে আটক করা হয়েছে। গত ২৪ ঘন্টায় উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।  
গ্রেফতারকৃতরা হলেন, আখাউড়া দক্ষিণ ইউনিয়নের আব্দুল্লাহপুর গ্রামের হানিফ মিয়ার ছেলে মোঃ সাব্বির হোসেন, মনিয়ন্ধ ইউনিয়নের মাঝিগাছা গ্রামের নুরু মিয়ার ছেলে মোহাম্মদ শাহাবুদ্দিন, বাচ্চু মিয়ার ছেলে মোহাম্মদ আলাউদ্দিন, মোঃ হাসেম মিয়ার ছেলে ওয়াসিম মিয়া, আব্দুল কাদিরের ছেলে মোহাম্মদ বাহার উদ্দিন, মোহাম্মদ জামাল মিয়ার ছেলে মোহাম্মদ জাবেদ মিয়া, আখাউড়া  পৌরসভার দেবগ্রামের আইয়ুব আলীর ছেলে মোহাম্মদ রজব আলী। 
গ্রেপ্তারকৃতদের সোমবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া আদালতে শোপর্দ করা হয়। এর আগে এক বিজ্ঞপ্তির মাধ্যমে আখাউড়া থানা পুলিশ এর তথ্য নিশ্চিত করে। পুলিশ জানায়, জেলা পুলিশের বিশেষ অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের মাধ্যমে খবর পেয়ে গত ২৪ ঘন্টায় পৌর শহরসহ উপজেলার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। আখাউড়া থানার অফিসার ইনচার্জ ( ওসি) আসাদুল ইসলাম জানান, নিয়মিত মাদক বিরোধী অভিযানে তাদেরকে গ্রেফতার করা হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি নিশ্চিত করেছেন।

 

 

কিউএনবি/আয়শা/২৫ সেপ্টেম্বর ২০২৩,/বিকাল ৫:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit