শনিবার, ২৫ জুলাই ২০২৬, ০৬:১২ পূর্বাহ্ন

ট্রিলিয়ন ডলারের মাইলফলকে সৌদি অর্থনীতি

Reporter Name
  • Update Time : সোমবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৬২ Time View

আন্তর্জাতিক ডেস্ক : শনিবার (২৩ সেপ্টেম্বর) গালফ নিউজের  এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, কিংডমের ৯৩তম জাতীয় দিবসে এই তথ্য জানিয়েছে ফেডারেশন অব সৌদি চেম্বারস (এফএসসি)। এফএসসির বরাতে সৌদি প্রেস এজেন্সি জানিয়েছে, ২০২২ সালে সৌদি আরবের অর্থনীতিতে ৮ দশমিক ৭ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে, যা জি২০ দেশগুলোর মধ্যে সর্বোচ্চ।

মূলত উৎপাদন সক্ষমতা বাড়ার কারণেই দেশটির অর্থনীতিতে এই প্রবৃদ্ধি দেখা গেছে। যা মোট প্রবৃদ্ধির ৮১ দশমিক ২ শতাংশ। এছাড়া ২৭ দশমিক ৩ শতাংশ সক্ষমতা বেড়েছে বিনিয়োগ হারের জন্য। পাশাপাশি ২০২১ সালের তুলনায় ২০২২ সালে সৌদি রিয়ালে আমানতের হার ৬৬ দশমিক ৫ শতাংশ থেকে বেড়ে ৬৭ দশমিক ৭ শতাংশে হয়েছে।

দেশটির জিডিপিতে বেসরকারি খাতের অবদান ১ দশমিক ৬৩৪ ট্রিলিয়ন সৌদি রিয়ালে পৌঁছেছে। যা মোট জিডিপির ৪১ শতাংশ এবং এক্ষেত্রে প্রবৃদ্ধির হার হচ্ছে ৫ দশমিক ৩ শতাংশ। এদিকে অর্থনীতিতে বেসরকারি বিনিয়োগ বেড়ে দাঁড়িয়েছে ৯০৮ দশমিক ৫ বিলিয়ন সৌদি রিয়াল। এ খাতের বিনিয়োগ প্রবৃদ্ধি ৩২ দশমিক ৬ শতাংশ।
 
এছাড়া সৌদি আরবের বেসরকারি খাতের কর্মশক্তি বেড়েছে। ২০২১ সালে এ খাতে ৮ দশমিক শূন্য ৮৪ মিলিয়ন কর্মী কর্মরত ছিল। যা ২০২২ সালে বেড়ে দাঁড়িয়েছে ৯ দশমিক ৪২২ মিলিয়ন। এ খাতের প্রবৃদ্ধির হার ১৬ দশমিক ৬ শতাংশ।
 
দেশটির অর্থনীতিতে বৈচিত্র্য আনা এবং বৈশ্বিক বাজারে রফতানি বাড়ানোর কারণে সৌদি আরবের সাফল্য ক্রমশ স্পষ্ট হচ্ছে। সৌদি অর্থনীতির রফতানি সক্ষমতা জিডিপির ৩৯ দশমিক ৩ শতাংশে উন্নীত হওয়ায় দেশটির পণ্য ও সেবা খাতের রফতানি উল্লেখযোগ্যভাবে ৫৪ দশমিক ৪ শতাংশ বেড়েছে।

 

 

কিউএনবি/আয়শা/২৫ সেপ্টেম্বর ২০২৩,/বিকাল ৪:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit