বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৪:১৫ অপরাহ্ন
শিরোনাম
রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল যুক্তরাষ্ট্রে সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, প্রাণ হারালেন ২ সেনাসদস্য মানবাধিকার নিয়ে ফ্রান্সের অবস্থান ‘নির্লজ্জ ও দ্বিচারিতা’: ইরানের পররাষ্ট্রমন্ত্রী ভয়াবহ ভূমিকম্পের পর কলম্বিয়ায় রাষ্ট্রীয় শোক ঘোষণা ইয়েমেনে যুক্তরাষ্ট্রের হামলায় ১৫৩ জনের প্রাণহানি দেশে ফের বাড়লো স্বর্ণের দাম ডনের সেই অন্তরঙ্গ ছবির বিষয়ে যা জানালেন সামিরা স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ সম্পর্কে ভারতীয় সাংবাদিক সুবীর ভৌমিকের অর্বাচীনতা রাত ১টার মধ্যে ৬ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস নওগাঁর পত্নীতলায় দৈনিক করতোয়ার প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

মা হওয়ার খবরে জল ঢাললেন ঋতাভরী

Reporter Name
  • Update Time : শনিবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৩
  • ৯৬ Time View

বিনোদন ডেস্ক : হঠাৎ করেই সামাজিক যোগাযোগ মাধ্যমে মা হওয়ার ঘোষণা দেন টালিউড অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তী। আর এতেই চমকে ওঠেন ভক্তরা। কারণ এই তারকার যে এখনও বিয়েই হয়নি। ফলে স্বাভাবিকভাবেই অভিনেত্রীর সন্তানের বাবা কে সেটা জানতে মুখিয়ে ছিল অনুরাগীরা। সেই আলোচনা আরও বাড়িয়ে দেয় নায়িকার বেবি বাম্পের একটি ছবি। 

সিরিজে দেখা যাবে স্নিগ্ধা মা হতে চলেছে। কিন্তু চিকিৎসক জানায়, তার গর্ভের সন্তান পৃথিবীর আলো দেখবে না। ফলে গর্ভপাত ছাড়া অন্য কোনো পথ নেই। এদিকে মধ্যরাতে এক রহস্যময় কণ্ঠস্বর স্নিগ্ধাকে জানায় তার সন্তান বেঁচে আছে। স্নিগ্ধা জানতে পারে, ফোনের ওপাশের কণ্ঠস্বরটা প্রকৃতপক্ষে তারই সন্তানের! আরও ঘনীভূত হয় রহস্য!

সিরিজে নিজের এই চরিত্র প্রসঙ্গে ঋতাভরী জানান, চিত্রনাট্য পড়েই নাকি তিনি চমকে গিয়েছিলেন। থ্রিলার নাকি ভূতের গল্প, সেটা তাকে ভাবিয়েছিল। সেই প্রশ্নের উত্তর অবশ্য ঋতাভরী দেননি। এই চরিত্র নিয়ে তিনি বেশ উত্তেজিত। এই সিরিজের মাধ্যমে ওটিটিতে পদার্পণ করতে চলেছেন তিনি।

আগামী ১৫ অক্টোবর আড্ডা টাইমসে মুক্তি পাওয়ার কথা রয়েছে ৯ পর্বের এই সিরিজ। ফলক মীর পরিচালিত এই সিরিজের অন্যান্য চরিত্রে রয়েছেন কিঞ্জল নন্দ, সুহোত্র মুখোপাধ্যায়, শ্বেতা ভট্টাচার্য, অলিভিয়া সরকার, দেবযানী চট্টোপাধ্যায়, সন্দীপ ভট্টাচার্যসহ অন্যরা।

 

 

কিউএনবি/আয়শা/২৩ সেপ্টেম্বর ২০২৩,/রাত ৮:০৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit