বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ১২:২৪ পূর্বাহ্ন
শিরোনাম
নেত্রকোণায় আওয়ামী লীগ নেতা সবুজ গ্রেপ্তার বার্সা ছেড়ে লোনে লিভারপুলে গেলেন আরাউহো ধর্ষণ মামলায় কারাগারে ভারতীয় ক্রিকেটার গাজা নিয়ে মতবিরোধ থাকলেও নেতানিয়াহুর সঙ্গে সম্পর্ক খুব ভালো: ট্রাম্প ছাত্রদের ওপর পুলিশের লাঠিচার্জ, ঝাড়খণ্ড সরকারকে রাহুলের কড়া বার্তা পার্বতীপুরে ভূমিহীন কৃষকের সরকারি বন্দোবস্ত জমি দখল, ভূমিদস্যুদের বিরুদ্ধে আদালতে মামলা॥ ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা ৪ মানবাধিকার সংস্থার আজকের মুদ্রার রেট: ১১ আগস্ট ২০২৬ জুলাই বিপ্লবে রাজপথে থাকা কর্মকর্তাদের মূল্যায়ন করুন: জুলাইযোদ্ধা তৌফিক শাহারিয়ার বিদায় সাকিব, মোস্তাফিজকে ধরে রাখল দুবাই

পরিণীতির বিয়েতে থাকছেন সানিয়া মির্জা

Reporter Name
  • Update Time : শনিবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৩
  • ২১২ Time View

বিনোদন ডেস্ক : রাজস্থানের উদয়পুরে বিশ্বের অন্যতম বিলাসবহুল হোটেল লীলা প্যালেসে বসছে বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়া ও আম আদমি পার্টির সংসদ সদস্য রাঘব চাড্ডার বিয়ের আসর। দেশের তাবৎ সব রাজনৈতিক ব্যক্তিত্ব আসবেন তাদের বিয়েতে।

ইতোমধ্যেই এ দম্পতির বিয়েতে আসা শুরু করেছেন অতিথিরা। এরইমধ্যে উদয়পুরে হাজির হতে দেখা গেছে, প্রিয়াঙ্কা চোপড়ার মা মধু চোপড়া ও রাজনীতিক সঞ্জয় সিং কে। ভারতের কিংবদন্তি টেনিস তারকা সানিয়া মির্জাও আসবেন বিয়েতে। খবর পিঙ্ক ভিলার।

পরিণীতি ও সানিয়া মির্জার বন্ধুত্ব পুরোনো। ২০১৯ সালে এক সঙ্গে শো করেছেন তারা। কয়েক বছর আগে দুবাইয়ে গিয়ে সানিয়া মির্জার ছেলের সঙ্গে ছবি তুলে ক্যাপশনে পরিণীতি লিখেছেন, আমি এখন খালা হয়েছি। 

তবে পরিণীতির বিয়েতে আসতে পারছেন না বোন প্রিয়াংকা চোপড়া। অবশ্য প্রিয়াংকার স্বামী নিক জোনাস আগেই জানিয়েছিলেন, তিনি আসতে পারছেন না শ্যালিকার বিয়েতে।

জানা গেছে, ১০০ জন নিরাপত্তারক্ষী থাকবেন এ বিয়ের আসরে। হ্রদের মাঝে চার থেকে পাঁচটি নৌকায় থাকবেন আরও কিছু নিরাপত্তারক্ষী। বিয়ের গোপনীয়তা বজায় রাখতে ভোল বদলে ঢেলে সাজানো হচ্ছে হোটেলের নিরাপত্তাব্যবস্থা। 

গত ১৩ মে নয়াদিল্লির কপূরথলা হাউসে আম আদমি পার্টির সাংসদ রাঘব চাড্ডার সঙ্গে বাগদান সেরেছেন পরিণীতি। এ বার সাত পাক ঘোরার পালা। প্রিয়াংকার মতো মরুশহর রাজস্থানেই গাঁটছড়া বাঁধতে চলেছেন অভিনেত্রী।

 

 

কিউএনবি/আয়শা/২৩ সেপ্টেম্বর ২০২৩,/সন্ধ্যা ৬:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit