শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৫:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম
চাঁদ দেখা যায়নি, পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) ২৬ আগস্ট এম‌পির সুনাম নষ্টের পাঁয়তারা করছে আ.লীগ ও জামায়াতপন্থীরা: সম্রাট মোল্লা  মিয়ানমারে পাচার হচ্ছিল ১,৩৬০ বস্তা সিমেন্ট, গ্রেপ্তার ৩ নোয়াখালীতে অটোরিকশা চালককে ধরে নিয়ে গুলি সিলেটের রায়নগরে ট্রিপল খুনের রহস্য উদঘাটনে নতুন ইস্যু আলোচনায় নেত্রকোণার যুবলীগ নেতা বাপ্পার নেতৃত্বে ঝটিকা মিছিল ৭৬০ বস্তা সারসহ পাঁচ পাচারকারী আটক ঠিকানা বদলেও ৯ বছর পর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার দেবীগঞ্জে শহীদ সাজু মিয়ার ২য় শাহাদাতবার্ষিকীতে স্মরণসভা ও দোয়া মাহফিল সড়ক দুর্ঘটনায় ক্ষতিপূরণ নিশ্চিত ও ন্যায়বিচারের দাবি ব্লাস্টের

বিশ্বকাপে অংশ নিতে এখনও ভারতের ভিসা পায়নি পাকিস্তান দল

Reporter Name
  • Update Time : শনিবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৩
  • ৮৯ Time View

স্পোর্টস ডেস্ক : এশিয়া কাপ হারার পর পাকিস্তান দলের অভ্যন্তরীণ কোন্দলের কিছু গুঞ্জন সামনে এসেছিল। বিশ্বকাপের আগে দলীয় ঐক্যকে সুদৃঢ় করতে তাই দলকে দুবাই পাঠাতে চেয়েছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড। পরিকল্পনা ছিল, দুবাইয়ে দুইদিন সময় কাটিয়ে ভারতের উদ্দেশে উড়াল দেবেন বাবর-রিজওয়ানরা। তবে শেষমেশ ভিসার কারণে সেই পরিকল্পনা বাদ দিতে হলো পাকিস্তানকে। 

ক্রিকেটভিত্তিক গণমাধ্যম ইএসপিএনক্রিকইনফোর প্রতিবেদন মতে, ভারতে যাওয়ার ভিসা এখনও হাতে না পাওয়ায় দুবাইয়ে যাওয়ার পরিকল্পনা বাদ দিতে হয়েছে পাকিস্তানকে। প্রতিবেদনে আরও জানানো হয়, ভিসা পাওয়া মাত্রই ২৯ সেপ্টেম্বরের প্রস্তুতি ম্যাচের জন্য ভারতে উড়াল দেবে দলটি।
 
বিশ্বকাপে অংশগ্রহণকারী দলগুলোর মধ্যে এখনও ভারতের ভিসা না পাওয়া একমাত্র দল পাকিস্তান। মূলত দুই দেশের রাজনৈতিক জটিলতার কারণে ভারতের ভিসা পাওয়া পাকিস্তানি নাগরিকদের জন্য বেশ কষ্টসাধ্য ব্যাপার। ক্রিকেট দলের ক্ষেত্রেও একই কারণে সমস্যার সৃষ্টি হয়েছে। পাকিস্তান ক্রিকেট বোর্ডের এক কর্মকর্তা এই পরিস্থিতিকে ‘উদ্বেগজনক’ হিসেবে উল্লেখ করেছেন। 
 
জানা গেছে, বাবর আজমের নেতৃত্বাধীন দল আগামী বুধবারই (২৮ সেপ্টেম্বর) দুবাই যাবে এবং বৃহস্পতিবার সেখান থেকে সরাসরি হায়দরাবাদে গিয়ে পৌঁছাবে তারা। বৃহস্পতিবার প্রথম প্রস্তুতি ম্যাচ পাকিস্তানের। নিরাপত্তার জন্য পর্যাপ্ত পুলিশ না পাওয়ায় নিউজিল্যান্ডের বিপক্ষে বাবরদের এই ম্যাচটি হবে দর্শকবিহীন স্টেডিয়ামে।
 
২০১২ সালে দ্বিপাক্ষিক সিরিজ খেলতে পাকিস্তান ভারতে গিয়েছিল। রাজনৈতিক পরিস্থিতি অবনমনের কারণে এরপর গত ১১ বছরে কোনো দ্বিপাক্ষিক সিরিজ হয়নি এই দুই দেশের। ২০১৬ সালে একবার টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতের বর্ডার পার করেছিল পাকিস্তান। এরপর আর সেই দেশে পা রাখা হয়নি বাবরদের। এবার বিশ্বকাপ খেলতে সেখানে যাচ্ছেন বাবর-শাহিনরা। 

 

 

কিউএনবি/আয়শা/২৩ সেপ্টেম্বর ২০২৩,/বিকাল ৩:৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit