বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ১১:৪২ অপরাহ্ন
শিরোনাম
রাত ১টার মধ্যে ৬ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস নওগাঁর পত্নীতলায় দৈনিক করতোয়ার প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বিরামপুরে খানপুর ইউনিয়নে বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক যুব দিবস পালিত অপপ্রচারের অভিযোগে দিনাজপুরে এনসিপি নেতার সংবাদ সম্মেলন॥ এবার ফ্র্যাঞ্চাইজি লিগেও দরজা বন্ধ হয়ে আসছে সাকিবের ২৪ ঘণ্টার আলোচনায় অমিত শাহ, রাহুলের সাফ কথা— স্বরাষ্ট্রমন্ত্রীর লেকচার শুনতে আগ্রহী নই খুলনা বরিশাল চট্টগ্রামসহ ৭ অঞ্চলে ঝড়বৃষ্টির আভাস সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির কিছুটা হলেও উন্নতি হবে: জ্বালানি প্রতিমন্ত্রী আজকের মুদ্রার রেট: ১২ আগস্ট ২০২৬ হরমুজ প্রণালি সম্পূর্ণ আমাদের নিয়ন্ত্রণে: ট্রাম্প

এই সংবিধানের অধীনে বিএনপি নির্বাচনে যাবে না : মির্জা আব্বাস

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২২ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৫৫ Time View

ডেস্কনিউজঃ সরকারকে পদত্যাগ করে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন আয়োজনের আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। তিনি বলেছেন, ‘এই সংবিধানের অধীনে বিএনপি নির্বাচনে যাবে না’।

আজ শুক্রবার বিকালে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির এক সমাবেশে এসব কথা বলেন তিনি।

মির্জা আব্বাস বলেন, ‘এই সরকার আবারও ক্ষমতায় গেলে বাংলাদেশের অস্তিত্ব বিলীন হয়ে যাবে। গুম-খুন-হত্যাকাণ্ডের বিচার করা হবে। যারা এসবের সঙ্গে জড়িত তাদের আইনের আওতায় আনা হবে’।

জুমার নামাজের পরে শুরু হয় পৃথকভাবে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির সমাবেশ। দক্ষিণ বিএনপি আয়োজিত যাত্রাবাড়ীর শহীদ ফারুক সড়কে সমাবেশে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান, মির্জা আব্বাসসহ কেন্দ্রীয় নেতারা।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মির্জা আব্বাস বলেন, ‘আমরা আর কোনো জুলুম সহ্য করব না। আমরা জুলুমবাজদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছি। সরকারের বিরুদ্ধে সারা বাংলাদেশ ফুঁসে উঠেছে। আপনারা প্রস্তুতি নিন, সময় আসছে আন্দোলনের জোয়ারে সরকারকে ভাসিয়ে দেওয়া হবে’।

তিনি বলেন, ‘এই সরকার ক্ষমতায় থাকতে পোড়ামাটি নীতি গ্রহণ করেছে। সরকার মানুষের ওপর নির্যাতন করে ক্ষমতায় টিকে থাকতে চায়। কোনো ডিসি এসপি অন্যায় করলে দেশের আইনে বিচার করা হবে। প্রতিহিংসার প্রতিশোধ নেওয়া হবে না’।

সমাবেশ উপলক্ষে দুপুরের পর থেকেই খণ্ড খণ্ড মিছিল সহকারে হাতে বিভিন্ন ধরনের স্লোগান লেখা প্লেকার্ড ও নিজ সংগঠনের ব্যানার নিয়ে সমবেত হতে থাকেন রাজধানীর বিভিন্ন এলাকা থেকে আসা বিএনপি, ছাত্রদল, যুবদল, শ্রমিক দল, মহিলা দল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল ও জাসাসসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।

দুপুরের পর থেকেই দলের নেতাকর্মীরা মিছিল নিয়ে সমাবেশে যোগ দিতে শুরু করেন। বিএনপির আন্তর্জাতিকবিষয়ক কমিটির সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন, ঢাকা মহানগর দক্ষিণ শ্রমিক দলের আহ্বায়ক মো. সুমন ভূঁইয়া ও সদস্য সচিব বদরুল আলম সবুজ, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক নবীউল্লাহ নবী, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য অ্যাডভোকেট মকবুল হোসেন সরদার, আকবর হোসেন নান্টু ভূঁইয়া, জামশেদুল আলম শ্যামল, শ্যামপুর থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলীম আল বারী জুয়েল, ডেমরা থানা বিএনপির সাবেক ছাত্রনেতা মনির হোসেন খানসহ নেতারা মিছিল নিয়ে সমাবেশে আসেন।

কিউএনবি/বিপুল/২২.০৯.২০২৩/ রাত ৮.৪১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit