বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০১:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম
নেত্রকোণায় আওয়ামী লীগ নেতা সবুজ গ্রেপ্তার বার্সা ছেড়ে লোনে লিভারপুলে গেলেন আরাউহো ধর্ষণ মামলায় কারাগারে ভারতীয় ক্রিকেটার গাজা নিয়ে মতবিরোধ থাকলেও নেতানিয়াহুর সঙ্গে সম্পর্ক খুব ভালো: ট্রাম্প ছাত্রদের ওপর পুলিশের লাঠিচার্জ, ঝাড়খণ্ড সরকারকে রাহুলের কড়া বার্তা পার্বতীপুরে ভূমিহীন কৃষকের সরকারি বন্দোবস্ত জমি দখল, ভূমিদস্যুদের বিরুদ্ধে আদালতে মামলা॥ ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা ৪ মানবাধিকার সংস্থার আজকের মুদ্রার রেট: ১১ আগস্ট ২০২৬ জুলাই বিপ্লবে রাজপথে থাকা কর্মকর্তাদের মূল্যায়ন করুন: জুলাইযোদ্ধা তৌফিক শাহারিয়ার বিদায় সাকিব, মোস্তাফিজকে ধরে রাখল দুবাই

আখাউড়া স্থলবন্দর দিয়ে গেল ইলিশ মাছ 

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২২ সেপ্টেম্বর, ২০২৩
  • ১১০ Time View
বাদল আহাম্মদ খান ,ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ‘বিশেষ বিবেচনায়’ ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে  বাংলাদেশ থেকে ভারতে গেছে তিন হাজার ২২৫ কেজি ইলিশ মাছ। শুক্রবার (২২ সেপ্টেম্বর) দুপুরে  তিনটি পিকাপ ভ্যানে করে এসব মাছ ভারতে রপ্তানি করা হয়।সংশ্লিষ্ট সূত্র জানায়, মাছগুলো রপ্তানি করে ঢাকার যাত্রাবাড়ির রিপা এন্টারপ্রাইজ নামে একটি প্রতিষ্ঠান। সিঅ্যান্ডএফ এজেন্ট ছিলেন মেসার্স প্রীতম এন্টার প্রাইজ। প্রতি কেজি ১০ ডলার মূল্যে এই মাছ রপ্তানি করা হয়।
দেশে ইলিশের উৎপাদন কমে যাওয়ায় সংকট দেখিয়ে ২০১২ সালের পরে ভারতে ইলিশ মাছ রপ্তানি বন্ধ করে দেয় সরকার। তবে প্রতিবেশি দেশের সঙ্গে বন্ধুত্ব ও সু-সম্পর্ক বাড়াতে গত দুই দুর্গাপূজা উপলক্ষে ভারতের ত্রিপুরা ও পশ্চিমবঙ্গে ইলিশ রপ্তানি করা হয়েছিল। এরই ধারাবাহিকতায় এ বছরও  দুর্গাপূজা উপলক্ষে ভারতের পশ্চিমবঙ্গে ও ত্রিপুরায় ইলিশ মাছ রপ্তানির অনুমতি দিয়েছে বাংলাদেশ সরকার।সিএন্ডএফ এজেন্ট মেসার্স প্রীতম এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী  মো. মনির হোসেন বাবুল বলেন, পূজা উপলক্ষে বিশেষ অনুমতি সাপেক্ষে ইলিশ মাছ রপ্তানি হচ্ছে। এর মধ্য দিয়ে দু’দেশের সম্পর্ক আরো সুদৃঢ় হবে। ৭৯টি প্রতিষ্ঠান ৫০ টন করে ইলিশ মাছ রপ্তানির অনুমতি পেয়েছে। এরই আলোকে এ বন্দর দিয়ে ইলিশ রপ্তানি করা হলো।

কিউএনবি/অনিমা/২২ সেপ্টেম্বর ২০২৩,/বিকাল ৫:১০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit