বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৪:৫০ অপরাহ্ন
শিরোনাম
সাংবাদিকদের তথ্য দেওয়ার সন্দেহে “কাউবয় ফ্যাক্টরিতে” নারী শ্রমিককে আটকে রাখার অভিযোগ নেত্রকোণায় মাদক সেবন ও সংরক্ষণের দায়ে অর্থদণ্ড সহ কারাদণ্ড-৪ মার্কিন কোম্পানিগুলোকে বাংলাদেশে বিনিয়োগ ও ব্যবসা সম্প্রসারণের আহ্বান প্রধানমন্ত্রীর ঘরের মাঠে বিশ্বকাপ জিতেই ক্যারিয়ার শেষ করতে চান মিলার এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে সালাহউদ্দিন আহমদ মঙ্গলের সাধারণ পাথরের ভেতর পৃথিবীর মতো রত্নের খোঁজ পেল নাসা রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল যুক্তরাষ্ট্রে সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, প্রাণ হারালেন ২ সেনাসদস্য মানবাধিকার নিয়ে ফ্রান্সের অবস্থান ‘নির্লজ্জ ও দ্বিচারিতা’: ইরানের পররাষ্ট্রমন্ত্রী ভয়াবহ ভূমিকম্পের পর কলম্বিয়ায় রাষ্ট্রীয় শোক ঘোষণা

অঁরির রেকর্ড ছুঁলেন সালাহ

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২২ সেপ্টেম্বর, ২০২৩
  • ৯৪ Time View

স্পোর্টস ডেস্ক : ৭ বছর পর ইউরোপা লিগে খেলতে নেমে শুরুতেই পিছিয়ে পড়েছিল লিভারপুল। অস্ট্রিয়ান ক্লাব লাস্কের বিপক্ষে গত রাতে ১৪তম মিনিটে গোল হজমের পর প্রথমার্ধ শেষেও পিছিয়ে ছিল ০-১ ব্যবধানে। সেখান থেকে ঘুরে দাঁড়িয়ে ৩-১ ব্যবধানের জয় তুলে নেয় দলটি। দারউইন নুনেজ, লুইস দিয়াজ ও মোহামেদ সালাহ গোল করেন। সালাহ এদিনের গোলটির মাধ্যমে ছুঁয়েছেন দারুণ এক রেকর্ড।

কোনো ইংলিশ ক্লাবের হয়ে উয়েফার বড় প্রতিযোগিতায় সর্বোচ্চ গোলের রেকর্ডে থিয়েরি অঁরির রেকর্ডে ভাগ বসিয়েছেন সালাহ। আর্সেনালের হয়ে ৪২ গোল করে এতদিন রেকর্ডটা ফরাসি কিংবদন্তি একার দখলে ছিল। লিভারপুলের হয়ে সালাহর গোলও এখন ৪২টি।

রেকর্ড গড়েছেন লিভারপুল কোচ ইয়ুর্গেন ক্লপও। এদিনের জয়টি লিভারপুলের ইতিহাসে প্রথম কোচ হিসেবে ইউরোপে তার ৫০তম জয়। এদিনের আগে ৪৯ ম্যাচ জিতে রাফায়েল বেনিতেজের রেকর্ডটা যৌথভাবে তার দখলে ছিল।

 

 

কিউএনবি/আয়শা/২২ সেপ্টেম্বর ২০২৩,/বিকাল ৩:১৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit