শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০১:৪২ অপরাহ্ন
শিরোনাম
মদিনায় মসজিদে নববীর বিদ্যুৎকেন্দ্রে ড্রোন হামলা মতপ্রকাশের স্বাধীনতা অবশ্যই রক্ষা করতে হবে : প্রধানমন্ত্রী বাংলাদেশকে বিনিয়োগের হাব হিসেবে গড়ে তুলতে চায় সরকার: প্রধানমন্ত্রী ইসরাইলগামী উড়োজাহাজের সেই সহকারী পাইলটের দ্বিতীয় নাগরিকত্ব নেই ইয়েমেনে একদিনে ৪৭৪ হামলা, হুথির ১৫৪০ যোদ্ধা হতাহত নেতানিয়াহু ও আমিরাতের প্রেসিডেন্ট মিলে বিমান ছিনতাইয়ের নাটক সাজিয়েছেন মধ্যপ্রাচ্যে সেনা-রণতরী পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র, ইরান যুদ্ধ কি আরও তীব্র হচ্ছে রূপপুরে পৌঁছেছে ইউরেনিয়াম সৌদি ও কাতারে অতিরিক্ত প্যাট্রিয়ট প্রতিরক্ষা ব্যবস্থা পাঠাল যুক্তরাষ্ট্র ভেঙে গেল ১৩ বছর আগে গেইলের করা টি-টোয়েন্টির বিশ্বরেকর্ড

নেক আমলের অভ্যাস করলে যে পুরস্কার

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২২ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৪৪ Time View

ডেস্ক নিউজ : প্রত্যেক মুসলিম আমলের মাধ্যমে আল্লাহ তায়ালা সন্তুষ্টি অর্জনের চেষ্টা করেন। আমল এবং আল্লাহর ভয় মানুষকে পরকালে মুক্তি দেবে এবং আল্লাহর শাস্তি থেকে মুক্তি দেবে। মানুষ যেসব আমল করে থাকে এরমধ্যে আল্লাহ তায়ালার কাছে সব থেকে প্রিয় হলো নিয়মিত যে আমল করা হয়। 

আল্লাহর কাছে প্রিয় আমল

মানুষ নিয়মতি কোনো আমলে অভ্যাস করে নিলে আল্লাহ তায়ালা তার জন্য বিশেষ পুরস্কার রেখেছেন। আমলের অভ্যাস করে নেওয়ার পর কোনো কারণে সেই আমল করতে না পারলে তার জন্য আমল করা পরিমাণ সওয়াব লেখা হয়। 

আগের মতোই সওয়াব

হাদিসের ব্যাখ্যায় বলা হয়েছে, যখন কোনো মানুষের অভ্যাস হয়ে যায় যে, সে সুস্থ ও অবসর অবস্থায় কোনো নেক আমলের অভ্যাস করে নেয়, এরপর সে অসুস্থ হয়ে যায়, এবং অসুস্থতার কারণে এখন আর সে আগের সেই নেক আমলটি করতে পারছে না, তখন তার জন্য ওই আমলের পুরো সাওয়াব লেখা হবে, যেমন সে সুস্থ অবস্থায় আমলটা করলে লেখা হতো।

একইভাবে অসুস্থতা ছাড়াও যদি তার আমলের ক্ষেত্রে অন্য কিছু প্রতিবন্ধকতা সৃষ্টি করে তাহলেও সে সওয়াব পাবে। যেমন, কোনো প্রয়োজনে কোথাও সফরে বের হলো অথবা মেয়েদের হায়েজ বা এ জাতীয় কোনো সমস্যা দেখা দিলো এবং এ কারণে সে আর আমলটি আগের মতো করতে পারলো না তাহলে তার জন্য তখনো পুরো সওয়াব লেখা হবে।

আরেক হাদিসে হজরত আনাস ইবনে মালেক রাদিয়াল্লাহু তায়ালা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,  ‘আল্লাহ যখন মুসলিম বান্দার শরীরে কোন রোগ দিয়ে পরীক্ষা করেন, তখন তিনি ফেরেশতাকে বলেন, বান্দা যে নেক আমল নিয়মিত করত, তার সেই আমলের নেকি লিখতে থাক। এরপর আল্লাহ যদি তাকে আরোগ্য দান করেন, তাহলে তাকে গুনাহ থেকে ধুয়ে পবিত্র করে দেন। আর যদি তাকে মৃত্যু দান করেন, তাহলে তাকে মাফ করে দেন এবং তার প্রতি রহমত দান করেন’। (আহমাদ, হাদিস, ১৩৭১২, মিশকাত, হাদিস, ১৫৬০)

তিনি আরও বলেছেন, ‘বান্দা যখন সুন্দর পদ্ধতিতে ইবাদত-বন্দেগী করতে থাকে, এরপর অসুস্থ হয়ে পড়ে, তখন তার আমলনামা লেখার জন্য নিযুক্ত ফেরেশতাকে বলা হয়, এই বান্দা সুস্থ অবস্থায় যে আমল করত (অসুস্থ অবস্থাতেও) তার আমলনামায় তা লিখতে থাক। যতক্ষণ না আমি তাকে মুক্ত করে দেই অথবা তাকে আমার কাছে ডেকে আনি’। (আহমাদ, হাদিস, ৬৮৯৫, বায়হাকি, হাদিস, ৬৬২০; ছহীহুত তারগীব, হাদিস, ৩৪২১; মিশকাত, হাদিস, ১৫৫৯)

 

 

কিউএনবি/আয়শা/২২ সেপ্টেম্বর ২০২৩,/দুপুর ২:৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit