শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২১ পূর্বাহ্ন
শিরোনাম
ফাইনালে উঠতে বাংলাদেশের লক্ষ্য ১৫০ রান ভিন্নমত যেন কোনোভাবেই শত্রুতায় রূপ না নেয়: সমাপনী বক্তব্যে প্রধানমন্ত্রী ইংল্যান্ডে বিব্রতকর পরিস্থিতিতে পাকিস্তানের ক্রিকেটাররা কমলগঞ্জে বাড়ির সিঁড়ির নিচ থেকে ৫টি কোবরা সাপের বাচ্চা উদ্ধার জলবায়ুর অভিঘাতে স্কুলে মেয়েদের ঝড়ে পড়া বাড়ছে: ইউনিসেফ বড়পুকুরিয়া বাইপাস সড়ক নির্মাণে নিম্নমানের ইটের খোয়া ব্যবহার করা হচ্ছে॥ রাবিপ্রবিতে যৌন হয়রানি ও সাইবার নিরাপত্তা নিয়ে সেমিনার দুর্গাপুরে ভারতীয় মদসহ আটক – ০১ দুর্গাপুরে যুবদলের উদ্যোগে মাদকবিরোধী মানববন্ধন ও বৃক্ষরোপণ কর্মসূচি নারী শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষায় রাবিপ্রবি ছাত্রদলের ব্যতিক্রমী উদ্যোগ

ইলিশের ক্ষেত্রে সিন্ডিকেট সম্ভব না: পরিকল্পনা প্রতিমন্ত্রী

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২২ সেপ্টেম্বর, ২০২৩
  • ৪৬৩ Time View

ডেস্ক নিউজ : পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম বলেছেন, ইলিশ মাছকে ডিম ছাড়ার সুযোগ করে দিতে হবে এবং মাছকে বড় হওয়ার সময় দিতে হবে। তা হলে আমরা মাছ খেতে পারব। ইলিশের ক্ষেত্রে সিন্ডিকেট সম্ভব না। ইলিশের সিন্ডিকেট হলে ব্যবসায়ীর সংখ্যা বেড়ে যাবে। আমরা কিছু হলেই সিন্ডিকেট বলি। ৩০ থেকে ৩৫ হাজার বাজারে সিন্ডিকেট কীভাবে সম্ভব হবে।

তিনি বলেন, কৃষকদের সহায়তা করা আওয়ামী লীগের অন্যতম নীতি। যেখানে মুনাফা থাকবে সেখানে মানুষ যাবে। এটা ভেবে দেখা দরকার জালগুলো জেলেদের কাছ থেকে আটকে রাখলে হয়তো একটা সুফল পাওয়া যাবে। ইলিশের দাম ওভাবে বাড়েনি। আসলে সরবরাহ ও চাহিদার সঙ্গে মিলছে না। আর এ জন্য উৎপাদন বাড়াতে হবে। আসুন ইলিশ মাছকে সংরক্ষণ করে দেশকে আরও উন্নত করি।

ইলিশ উৎসবের আহ্বায়ক কাজী শাহাদাতের সভাপতিত্বে সংবর্ধিত অতিথির বক্তব্য দেন দৈনিক যুগান্তরের যুগ্ম সম্পাদক মহিউদ্দিন সরকার। মহাসচিব হারুন আল রশিদের সঞ্চালনায় আমন্ত্রিত অতিথিদের মধ্যে বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ইয়াসির আরাফাত, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাখাওয়াত জামিল সৈকত, জেলা কালচারাল অফিসার দিতি সাহা, ব্যবসায়ী মো. ফারুক ও মৎসজীবী নেতা মানিক দেওয়ান প্রমুখ।

শুভেচ্ছা বক্তব্য দেন উৎসব কমিটির চেয়ারম্যান অ্যাডভোকেট বিনয় ভূষণ মজুমদার ও স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের আজীবন সদস্য ও দৈনিক যুগান্তর জেলা প্রতিনিধি মির্জা জাকির। অনুষ্ঠানে ইলিশ উৎসব আয়োজকদের পক্ষ থেকে পরিকল্পনা প্রতিমন্ত্রীসহ অন্য অতিথিদের সম্মাননা স্মারক প্রদান করা হয়। সবশেষে দেশ-বিদেশি শিল্পীদের নিয়ে মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

 

 

কিউএনবি/আয়শা/২২ সেপ্টেম্বর ২০২৩,/দুপুর ২:০৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit