রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৮:৪৩ অপরাহ্ন
শিরোনাম
আশুলিয়ায় জাতীয়তাবাদী মোটর চালক দলের ১২৫ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা রাতভর রাশিয়া-ইউক্রেনের পাল্টাপাল্টি হামলা, শিশুসহ নিহত ৭ নওগাঁর পত্নীতলায় চোলাইমদসহ এক মহিলা আটক  আশুলিয়ায় জাতীয়তাবাদী মোটর চালক দলের ১২৫ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ফুলবাড়ী ২৯ বিজিবি সীমান্ত এলাকায় চোরাচালান অভিযান চালিয়ে ১ লক্ষ ৯৯ হাজার টাকার মাদক আটক ॥ শঙ্কায় উইন্ডিজ, ২০২৭ বিশ্বকাপে খেলতে বাংলাদেশের সামনে যে সমীকরণ মোট ভোটার ১২ কোটি ৮৬ লাখ, এই তালিকায় স্থানীয় নির্বাচন জ্বালানি উৎসের বৈচিত্র্য নিশ্চিতের তাগিদ প্রধানমন্ত্রীর ভারতের বাংলাদেশ সফর অনিশ্চিত, দুশ্চিন্তায় বিসিবি মানিকগঞ্জে মায়ের সঙ্গে অভিমান করে কিশোরের আত্মহত্যা

স্মার্ট বাংলাদেশ বিনির্মানের অংশ হিসেবে  মাধবদীতে বেশকিছু উন্নয়নমূলক কাজ শুরু করছেন মেয়র। 

মোঃ সালাহউদ্দিন আহমেদ,নরসিংদী জেলা প্রতিনিধি ।
  • Update Time : শুক্রবার, ২২ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৫৬ Time View
মোঃ সালাহউদ্দিন আহমেদ: নরসিংদী সদর উপজেলার মাধবদী পৌরসভায় মেয়র আলহাজ্ব মোশাররফ হোসেন প্রধান মানিক এর একের পর এক উন্নয়ন মূলক কর্মকাণ্ডে একটি আধুনিক মডেল পৌরসভা হিসেবে পরিচিতি পেয়েছে মাধবদী পৌরসভা। মাধবদী পৌরসভার উন্নয়নের ধারাবাহিকতা বজায় রেখে স্মার্ট বাংলাদেশ বিনির্মানে ও মাধবদী বাসীর সুবিধার্থে নতুন আরো বেশকিছু রাস্তার প্রসস্থকরন এবং আধুনিয়ানে কাজ শুরু করতে চলেছেন পৌরপিতা মেয়ের মোশাররফ হোসেন প্রধান মানিক।

পৌরসভার ২ নং ওয়ার্ডের মাধবদী বাজার বড় মসজিদ থেকে রমনী কমিউনিটি সেন্টার হয়ে ছোট গদারচর কবরস্থান পর্যন্ত ১১ টি শাখা রোডসহ আরসিসি প্রসস্থ রাস্তা নির্মাণসহ সড়ক বাতি ও ড্রেন নির্মাণের কাজ। ১০ নং ওয়ার্ডের জে এন্ড জে টেক্সটাইল মিলের সামনে থেকে মদনগঞ্জ পুরাতন রেললাইন পর্যন্ত তিনটি শাখা রোড প্রসস্থ করন ড্রেন ও সড়ক বাতি নির্মাণের কাজ। ৩,৯ ও ৭ নং ওয়ার্ডের মাধবদী গরুর হাট থেকে তিথি টেক্সটাইল হয়ে নতুন বাজার পর্যন্ত ১০ টি শাখা রোডসহ প্রসস্থ করন ড্রেন ও সড়ক বাতি নির্মাণের কাজ।

১২ নং ওয়ার্ডে সূচনা টেক্সটাইল মোড় থেকে মদনগঞ্জ পুরাতন রেললাইন পর্যন্ত ৩ টি শাখা রোডসহ ড্রেন ও সড়ক বাতি নির্মাণ কাজ। ৩ ও ৯ নং ওয়ার্ডে নাতি মনিরের বাড়ির সামনে থেকে হাজী সাইজিং হয়ে হোসেন বাজার পর্যন্ত ৬ টি শাখা রোড প্রসস্থ করনসহ ড্রেন ও সড়ক বাতি নির্মাণ কাজ। ৭ নং ওয়ার্ডে আলগী নতুন বাজার থেকে ইসলামাবাদ ব্রীজ পর্যন্ত  আরসিসি রাস্তা ড্রেন ও সড়ক বাতি নির্মাণ কাজ। ১১ নং ওয়ার্ডে বিনয় বাবুর বাড়ির সামনে থেকে পুরাতন রেললাইন পর্যন্ত ১ টি শাখা রোডসহ আরসিসি রাস্তা ড্রেন ও সড়ক বাতি নির্মান কাজ।

১২ ও ৯ নং ওয়ার্ডে কবিরের পুকুরের সামনে থেকে ৯ নং ব্রীজ পর্যন্ত আরসিসি রাস্তা ড্রেন ও সড়ক বাতি নির্মান কাজ হাতে নিয়েছেন পৌর মেয়র মোশাররফ হোসেন প্রধান মানিক। পৌরসভার বিভিন্ন ওয়ার্ড ঘুরে সাধারণ মানুষের সাথে কথা বলে জানা যায় উল্লেখিত রাস্তা গুলোর সংস্কার চায় সাধারণ মানুষ এক্ষেত্রে মেয়রকে সার্বিক সহযোগিতা করার কথাও জানান স্থানীয়রা।

পৌরপিতা মেয়র মোশাররফ হোসেন প্রধান মানিক বলেন, বঙ্গবন্ধু কন্যা দেশনেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগামী দিনের সপ্ন স্মার্ট বাংলাদেশ বিনির্মানের অংশ হিসেবে মাধবদী পৌরসভার এই উন্নয়ন মূলক কর্মকাণ্ড চলমান থাকবে। তিনি আরও বলেন মাধবদী পৌরসভার উন্নয়নে পৌরবাসী আনন্দিত ও খুশী। আগামী জাতীয় সংসদ নির্বাচনে মাধবদী থেকে নৌকাকে আবারও বিজয়ী করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ বিনির্মানকে এগিয়ে নিয়ে যাবো ইনশাআল্লাহ । 

 

 

কিউএনবি/আয়শা/২২ সেপ্টেম্বর ২০২৩,/দুপুর ১:৩৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit