বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ১০:২০ পূর্বাহ্ন

পরিবারের সদস্যদের সামনে ৩ নারীকে ধর্ষণ!

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২২ সেপ্টেম্বর, ২০২৩
  • ৭১ Time View

আন্তর্জাতিক ডেস্ক : পরিবারের সদস্যদের সামনে সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন তিন নারী। অজ্ঞাত চারজন পুরুষ বাড়িতে ঢুকে এমন ঘটনা ঘটিয়েছে। ভারতের হারিয়ানা রাজ্যের পানিপথ গ্রামে বুধবার গভীর রাতে এ ঘটনা ঘটে। 

পুলিশ জানিয়েছে, একই গ্রামে আরেকটি ঘটনা বুধবার গভীর রাতে ঘটেছিল। এক বাড়িতে ঢুকে অসুস্থ নারীর ওপর হামলা চালায় কয়েকজন দুর্বৃত্ত। পরে আহত নারীর মৃত্যু হয়। এ সময় তার স্বামী আহত হন। এ ঘটনাটি ঘটে গণধর্ষণের ঘটনাস্থল থেকে প্রায় এক কিলোমিটার দূরে।  

এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, হামলাকারীরা ওই দম্পতির বাড়িতে জোরপূর্বক ঢুকে তাদের শারীরিকভাবে লাঞ্ছিত করে। দ্বিতীয় ঘটনায় একই ব্যক্তিরা জড়িত থাকতে পারে বলে সন্দেহ প্রকাশ করেছে পুলিশ। দুর্বৃত্তরা ওই ব্যক্তির কাছ থেকে নগদ টাকা ও তার মোবাইল ফোনও ছিনিয়ে নেয়।

পানিপথের মাতলাউদা থানার স্টেশন হাউস অফিসার বিজয় বলেন, দুটি ঘটনা একই গ্রামে ঘটেছে।  এ বিষয়ে তদন্ত শুরু হয়ে গেছে। এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি।

 

 

কিউএনবি/আয়শা/২২ সেপ্টেম্বর ২০২৩,/দুপুর ১:১২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit