শুক্রবার, ০৮ মে ২০২৬, ০৩:৪৭ পূর্বাহ্ন

মাঝ আকাশে বিমানের দরজা খোলার চেষ্টা যাত্রীর

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২২ সেপ্টেম্বর, ২০২৩
  • ৪১৪ Time View

আন্তর্জাতিক ডেস্ক : বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) বিকেলে গুয়াহাটি থেকে আগরতলাগামী ইন্ডিগো বিমানে এই ঘটনা ঘটে। দ্য টাইমস অব ইন্ডিয়া এক প্রতিবেদনে জানিয়েছে, গুয়াহাটি থেকে বিশ্বজিৎ দেবনাথ (৪১) নামের ওই ব্যক্তি আগরতলার বিমানে ওঠেন। 

সহযাত্রীরা জানান, নিজের আসনে বসে অস্বাভাবিক আচরণ করছিলেন ওই যাত্রী। বিমানটি আগরতলা নামার কিছুক্ষণ আগে হঠাৎ সে আকাশে ঝাঁপ দেয়ার জন্য বিমানের জরুরি বহির্গমন দরজা খুলতে যায়। সঙ্গে সঙ্গে অন্য যাত্রীরা এবং বিমানের ক্রু সদস্যরা ওই ব্যক্তিকে আটকান। কিছুটা ধস্তাধস্তির পর তাকে কাবু করা সম্ভব হয়।
 
বিমানটি আগরতলা মহারাজা বীরবিক্রম বিমানবন্দরে নিরাপদে অবতরণ করার পর ওই যাত্রীকে পুলিশের হাতে তুলে দেয়া হয়। আগরতলার এয়ারপোর্ট থানার পুলিশ জানিয়েছে, ওই ঘটনায় আটক যুবকের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। কয়েকমাস আগে হায়দরাবাদ থেকে দিল্লিগামী ইন্ডিগোর একটি বিমানে একই রকম ঘটনা ঘটেছিল।
ওই সময়েও অভিযুক্ত যাত্রীকে আটক করা হয়। গত এপ্রিলে দিল্লি থেকে বেঙ্গালুরুগামী ইন্ডিগোর একটি বিমানে এক নেশাগ্রস্ত যাত্রী মাঝ আকাশে আপতকালীন দরজা খোলার চেষ্টা করেন। বেঙ্গালুরু পৌঁছনোর পর অভিযুক্তকে সিআইএসএফের হাতে তুলে দেয়া হয়।

 

 

কিউএনবি/আয়শা/২২ সেপ্টেম্বর ২০২৩,/দুপুর ১:০৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

May 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit