বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৮:০৪ অপরাহ্ন
শিরোনাম
৩৯ সেকেন্ডে সব শেষ, ভেনেজুয়েলায় যা ঘটল তা কল্পনারও বাইরে আফটারশকের আতঙ্কে ভেনেজুয়েলা, ধ্বংসস্তূপে জীবিতদের খোঁজ হজ শেষে দেশে ফিরেছেন ৬৪ হাজারের বেশি হাজি, মৃত্যু ৫৪ জনের চীনে প্রথম ‘বিনিয়োগ কার্যালয়’ খোলার ঘোষণা প্রধানমন্ত্রীর স্বল্পোন্নত দেশগুলোর জন্য সহজ শর্তে অর্থায়ন সম্প্রসারণের আহ্বান বাংলাদেশের চীনের সঙ্গে আরও গভীর শিল্প অংশীদারিত্ব গড়ে তুলতে চায় বাংলাদেশ : প্রধানমন্ত্রী বিএনপি ও চীনের কমিউনিস্ট পার্টির সমঝোতা স্মারক সই তারেক রহমানের সঙ্গে চীনের কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ যুক্তরাষ্ট্রকে টপকে বিশ্বের দ্রুততম সুপারকম্পিউটার এখন চীনের কঙ্গো ফেরত চিকিৎসকের মাধ্যমে ফ্রান্সে ঢুকলো ইবোলা

মানিকছড়িতে দেশীয় তৈরি চোলাইমদ সহ তিন মাদক কারবারি গ্রেপ্তার।

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২২ সেপ্টেম্বর, ২০২৩
  • ৩৫৬ Time View
জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি : মানিকছড়ি থানা পুলিশের বিশেষ অভিযানে  দেশীয় তৈরী ৪০লিটার  চোলাই মদসহ তিন  মাদক কারবারিকে  গ্রেফতার করেছেন মানিকছড়ি  থানা পুলিশ। বৃহস্পতিবার (২১সেপ্টেম্বর) মাদক বর্তমান সমাজের জনজীবনের অন্যতম ত্রাস। এই ত্রাস নির্মুলের লক্ষ্যে খাগড়াছড়ি পার্বত্য জেলার পুলিশ সুপার জনাব মুক্তা ধর, পিপিএম(বার)  এর নের্তৃত্বে খাগড়াছড়ি জেলা পুলিশ নিরন্তরভাবে কাজ করে যাচ্ছে।

এরই ধারাবাহিকতায় মাদক নির্মুলের উদ্দেশ্যে পরিচালিত বিশেষ অভিযান চলাকালে  রাত ১০টার দিকে এসআই(নিঃ)/ আশিকুল ইসলাম সঙ্গীয় অফিসার এবং ফোর্সসহ অত্র থানা এলাকায় জিডি নং-৮৮৯ মূলে বিশেষ অভিযান  ডিউটি করাকালীন মানিকছড়ি থানাধীন আমতলা এলাকায় অবস্থানকালে গোপন সংবাদের ভিত্তিতে জানিতে পারেন যে, ০৩ জন ব্যক্তি অবৈধ মাদকদ্রব্য দেশীয় তৈরি চোলাইমদ বিক্রয়ের উদ্দেশ্যে মানিকছড়ি থানাধীন ০১নং মানিকছড়ি ইউনিয়নের ০১নং ওয়ার্ডের জামতলা  মদিনা বিরানী হাউজের সামনে চট্টগ্রাম টু খাগড়াছড়িগামী আঞ্চলিক মহাসড়কের পাকা রাস্তার উপর অবস্থান করিতেছে এমন সংবাদে  সঙ্গীয় মহিলা পুলিশ ফোর্স দ্বারা তল্লাশী করিয়া তাহার  নিকট হইতে ৪০ লিটার চোলাইমদ জব্দ সহ আসামী মিঞোইউ মারমা (৩৫),  মাখ্যাই চিং মারমা (৪৩),  শিশু চন্দ্র চৌধুরী (৪৭) কে  গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত আসামীরা হলেন-মিঞোইউ মারমা (৩৫),রাঙ্গামাটি জেলার রাজস্থলী উপজেলার ঘিলাছড়ি এলাকার বাসিন্দা চাইংছাথুই মারমা ছেলে। মাখ্যাই চিং মারমা (৪৩), রাঙ্গামাটি জেলার কাউখালী উপজেলার ডাকঘরপাড়া এলাকার বাসিন্দা  ক্যজাইমা মারমার ছেলে শিশু চন্দ্র চৌধুরী (৪৭), খাগড়াছড়ি জেলার গুইমারা উপজেলার ডাক্তার টিলা এলাকার  গোপাল চন্দ্র চৌধুরীর ছেলে।
মানিকছড়ি থানার অফিসার ইনচার্জ (ও সি) মো.আনচারুল করিম জানান আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে  মামলা রুজু হয়েছে। আসামীদের বিধি মোতাবেক যথাসময়ে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে বলে জানান তিনি।

 

 

কিউএনবি/আয়শা/২২ সেপ্টেম্বর ২০২৩,/দুপুর ১২:৫৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit