বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৭:০০ অপরাহ্ন
শিরোনাম
রাত ১টার মধ্যে ৬ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস নওগাঁর পত্নীতলায় দৈনিক করতোয়ার প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বিরামপুরে খানপুর ইউনিয়নে বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক যুব দিবস পালিত অপপ্রচারের অভিযোগে দিনাজপুরে এনসিপি নেতার সংবাদ সম্মেলন॥ এবার ফ্র্যাঞ্চাইজি লিগেও দরজা বন্ধ হয়ে আসছে সাকিবের ২৪ ঘণ্টার আলোচনায় অমিত শাহ, রাহুলের সাফ কথা— স্বরাষ্ট্রমন্ত্রীর লেকচার শুনতে আগ্রহী নই খুলনা বরিশাল চট্টগ্রামসহ ৭ অঞ্চলে ঝড়বৃষ্টির আভাস সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির কিছুটা হলেও উন্নতি হবে: জ্বালানি প্রতিমন্ত্রী আজকের মুদ্রার রেট: ১২ আগস্ট ২০২৬ হরমুজ প্রণালি সম্পূর্ণ আমাদের নিয়ন্ত্রণে: ট্রাম্প

একসঙ্গে ইউক্রেনের ৬ শহরে রুশ হামলা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৩
  • ২০৮ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেনের ছয়টি শহরে একসঙ্গে হামলা চালিয়েছে রাশিয়া। এতে কমপক্ষে দুইজন নিহত এবং আরও অন্তত ২১ জন আহত হয়েছে। এ সময় গোটা ইউক্রেনজুড়ে বিমান হামলার সতর্কতা সংকেত পাওয়া গেছে।

রাজধানী শহর কিয়েভের মেয়র ভিতালি ক্লিৎসচকো জানান, সেখানে হামলায় নয় বছর বয়সি এক শিশুসহ সাতজন আহত হয়েছে। হামলায় শহরের কিছু আবাসিক ও ব্যবসায়িক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও জানান তিনি।

অপরদিকে খারকিভের গভর্নর ওলেহ সিনিয়েউবোহ বলেন, সেখানকার স্লোবিদস্কি জেলায় কমপক্ষে ছয় দফা বিমান হামলা চালিয়েছে রুশ বাহিনী। হামলায় দুইজন আহত ছাড়াও সেখানকার বেসামরিক অবকাঠামোর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনের চেরকাসি শহরেও হামলার ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে সাতজন আহত হয়েছে। এ ছাড়া ধ্বংসস্তূপের নিচ থেকে একজনকে উদ্ধার করা হয়েছে।

এ ছাড়া পশ্চিমাঞ্চলীয় লভিভ শহরে একটি বাণিজ্যিক অঞ্চলেও হামলা চালানো হয়েছে দাবি করেছে ইউক্রেনীয় কর্তৃপক্ষ। এতে সেখানকার বেশ কিছু ভবনের ক্ষয়ক্ষতি হয়েছে। কারণ কিছু ভবনে আগুন ধরে গেছে। তবে তাৎক্ষণিকভাবে শহরটিতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

 

 

কিউএনবি/আয়শা/২১ সেপ্টেম্বর ২০২৩,/বিকাল ৪:২৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit