বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৬ অপরাহ্ন

জাতিসংঘ জলবায়ু শীর্ষ সম্মেলনে থাকছে না যুক্তরাষ্ট্র-চীন

Reporter Name
  • Update Time : বুধবার, ২০ সেপ্টেম্বর, ২০২৩
  • ১০৬ Time View

আন্তর্জাতিক ডেস্ক : বিশ্বের সবচেয়ে বেশি কার্বন নিঃস্বরণকারী দুই দেশ যুক্তরাষ্ট্র ও চীন জাতিসংঘ শীর্ষ জলবায়ু সম্মেলনে বক্তা হিসেবে থাকছে না।

বুধবার অনুষ্ঠেয় জাতিসংঘ শীর্ষ জলবায়ু সম্মেলনে অংশ নিতে ইচ্ছুক ৪১ বক্তার তালিকা প্রকাশ করা হয়েছে। এতে যুক্তরাষ্ট্র ও চীনের বক্তার নাম উল্লেখ নেই।  

গত ডিসেম্বরে এই সম্মেলনের কথা ঘোষণা করা হয়।

জাতিসংঘ মহাসচিব এন্তোনিও গুতেরেস সম্মেলনের ঘোষণা দিয়ে বলেছিলেন, এই সম্মেলনটিকে তিনি অর্থহীন করবেন না। কার্বন নিঃস্বরণ শূন্যের কোঠায় নামিয়ে আনার দৃঢ় পরিকল্পনা যাদের রয়েছে কেবল তাদেরকেই এখানে অন্তর্ভুক্ত করা হবে। 

সম্মেলনে অংশ নিতে যেসব দেশকে আমন্ত্রণ জানানো হয়েছে তার মধ্যে রয়েছে ব্রাজিল, কানাডা ও ফ্রান্স এবং ইউরোপীয় ইউনিয়ন। বক্তা হিসেবে অন্যান্যের মধ্যে রয়েছেন লন্ডনের মেয়র সাদিক খান।

সূত্র : রয়টার্স।

কিউএনবি/অনিমা/২০ সেপ্টেম্বর ২০২৩,/দুপুর ২:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit