বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৯:৫৯ অপরাহ্ন
শিরোনাম
চাঁদ দেখা যায়নি, পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) ২৬ আগস্ট এম‌পির সুনাম নষ্টের পাঁয়তারা করছে আ.লীগ ও জামায়াতপন্থীরা: সম্রাট মোল্লা  মিয়ানমারে পাচার হচ্ছিল ১,৩৬০ বস্তা সিমেন্ট, গ্রেপ্তার ৩ নোয়াখালীতে অটোরিকশা চালককে ধরে নিয়ে গুলি সিলেটের রায়নগরে ট্রিপল খুনের রহস্য উদঘাটনে নতুন ইস্যু আলোচনায় নেত্রকোণার যুবলীগ নেতা বাপ্পার নেতৃত্বে ঝটিকা মিছিল ৭৬০ বস্তা সারসহ পাঁচ পাচারকারী আটক ঠিকানা বদলেও ৯ বছর পর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার দেবীগঞ্জে শহীদ সাজু মিয়ার ২য় শাহাদাতবার্ষিকীতে স্মরণসভা ও দোয়া মাহফিল সড়ক দুর্ঘটনায় ক্ষতিপূরণ নিশ্চিত ও ন্যায়বিচারের দাবি ব্লাস্টের

৬০০ কোটি ডলার ছাড়, ইরান-যুক্তরাষ্ট্রের বন্দিবিনিময় শুরু

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৭৮ Time View

আন্তর্জাতিকডেস্ক : ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার বন্দি বিনিময় প্রক্রিয়া শুরু হয়েছে। উপসাগরীয় দেশ কাতারের মধ্যস্ততায় একটি চুক্তির আওতায় এই বন্দি বিনিময় শুরু হয়। চুক্তি অনুযায়ী ইরান ও যুক্তরাষ্ট্র দুই দেশের পাঁচজন করে মোট ১০ বন্দিকে মুক্তি দিচ্ছে। কাতারের রাজধানী দোহায় এই বন্দিবিনিময় হচ্ছে।  

বন্দি বিনিময় প্রক্রিয়ায় শর্তের অংশ হিসেবে ছিল দক্ষিণ কোরিয়ায় জব্দ করা ইরানের ৬০০ কোটি ডলার ছাড়। এই অর্থ ইতোমধ্যে দক্ষিণ কোরিয়া থেকে কাতারের দোহায় একটি ব্যাংকে পৌঁছেছে।

সবশেষ খবরে আল জাজিরা জানায়, যুক্তরাষ্ট্রের পাঁচ বন্দিকে বহন করা একটি উড়োজাহাজ কাতারের রাজধানী দোহায় পৌঁছেছে। অন্যদিকে পাঁচ ইরানির মধ্যে দুজন ইতোমধ্যে কাতারে এসে পৌঁছেছে। বাকি তিনজনের দুজন যুক্তরাষ্ট্রেই থেকে যাচ্ছেন। আরেকজন তৃতীয় একটি দেশে যাচ্ছেন।  

সূত্র: বিবিসি ও আল জাজিরা

 

 

কিউএনবি/আয়শা/১৯ সেপ্টেম্বর ২০২৩,/দুপুর ২:২৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit