সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৫:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম
আইটি, এআই, সার ও জ্বালানি খাতে বিনিয়োগে মারুবেনি কর্পোরেশনকে আমন্ত্রণ প্রধানমন্ত্রীর জার্মান পর্যটকের মালামাল চুরি করা যুবককে ধরতে পুরস্কার ঘোষণা উচ্চ আয়ের পাশাপাশি যে ১০ পেশায় রয়েছে কাজের আনন্দ খাবারের আগে অলিভ অয়েল খেলে রক্তে শর্করা বাড়ে ধীরে, বলছে গবেষণা প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের বৈঠক ফ্যাটি লিভার থেকে লিভার ক্যানসার, যে ৭ লক্ষণে হবেন সতর্ক নিজের মত প্রকাশ করলে কিংবা অন্যায়ের প্রতিবাদ করলে ‘অলক্ষ্মী’: ইশা সাহা ময়নাতদন্তের রিপোর্টে মিলল নানা পাটেকারের মৃত্যুর প্রকৃত কারণ দুর্গাপূজায় টানা তিন দিন বন্ধ থাকবে ব্যাংক জমাদিউল আউয়ালের চাঁদ দেখা যায়নি

সৈয়দ সালাউদ্দিন জাকীর মৃত্যুতে জি এম কাদেরের শোক

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৩
  • ২৪২ Time View

ডেস্ক নিউজ : একুশে পদকপ্রাপ্ত চলচ্চিত্র পরিচালক সৈয়দ সালাউদ্দিন জাকীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতীয় পার্টির কো-চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা জি এম কাদের। মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) এক শোকবার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন তিনি।

পাশাপাশি শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান জি এম কাদের। শোকবার্তায় জাতীয় পার্টি কো-চেয়ারম্যান বলেন, সৈয়দ সালাউদ্দিন জাকী চলচ্চিত্র নির্মাণে কৃতিত্বের স্বাক্ষর রেখেছেন। তার হাতে নির্মিত জীবন ঘনিষ্ঠ চলচ্চিত্র গুলো গণমানুষের কথা বলেছে। তার মৃত্যুতে দেশের চলচ্চিত্রের অপূরণীয় ক্ষতি হলো।

একুশে পদকপ্রাপ্ত চলচ্চিত্র পরিচালক সৈয়দ সালাউদ্দিন জাকীর মৃত্যুতে একইভাবে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতীয় পার্টির মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু। আরও শোক প্রকাশ করেছেন জাতীয় সাংস্কৃতিক পার্টির সভাপতি ও জাতীয় পার্টি চেয়ারম্যানের উপদেষ্টা শেরীফা কাদের এবং জাতীয় সাংস্কৃতিক পার্টির সাধারণ সম্পাদক আলাউদ্দিন আহমেদ।

 

 

কিউএনবি/আয়শা/১৯ সেপ্টেম্বর ২০২৩,/দুপুর ২:২৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit