বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৮:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম
দেশে ইভি চার্জিং স্টেশন ও ব্যাটারি রিসাইক্লিং প্ল্যান্ট গড়ার পরিকল্পনা সরকারের ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী এবার এআই দিয়ে ‘দ্য ওডিসি’ তৈরির ঘোষণা দিলেন ইলন মাস্ক রাতে হোটেলে একা দেখা করার প্রস্তাব দেওয়া হয়েছিল অভিনেত্রীকে ফাইনাল ম্যাচ শেষে ইয়ামালকে যা বলেছেন মেসি নওগাঁর পত্নীতলা পুলিশের অভিযানে মাদক সহ একজন আটক 

চৌগাছায় স্মার্ট কার প্রদর্শনী ঘুমালে গাড়ী হবে বন্ধ গাড়ীতে এ্যালকোহল থাকলে হবে না স্টার্ট

এম এ রহিম, চৌগাছা (যশোর) ।
  • Update Time : সোমবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৩
  • ২৫০ Time View

এম এ রহিম, চৌগাছা (যশোর) : যশোরের চৌগাছায় স্মার্ট কার প্রদর্শনী করা হয়েছে। চালক ঘুমালে গাড়ী অটো বন্ধ হয়ে যাবে। চালকের শরীরে এ্যালকোহল থাকলে গাড়ী হবে না স্টার্ট । সোমবার ১৮ (সেপ্টেম্বর) উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীয় স্থানীয় সরকার দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। স্থানীয় সরকার দিবস উপলক্ষে উপজেলাপরিষদ চত্বরে চলছে তিনদিনব্যাপী উন্নয়ন মেলা। এ মেলায় উপজেলা বিভিন্ন সরকারি দফতর ও ইনিয়নপরিষদের পক্ষ থেকে স্টল দেওয়া হয়েছে। এ মেলা চলবে ১৯ সেপ্টেম্বর পর্যন্ত।

এদিকে স্থানীয় সরকার দিবস উপলক্ষে একটি র‌্যালি উপজেলা পরিষদ চত্বর থেকে বের হয়ে উপজেলা পরিষদের সামনের সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ সভাকক্ষের সামনে এসে শেষ করা হয়। র‌্যালী শেষে এক আলোচনা সভায় মিলিত হন কর্মকর্তা বৃন্দ। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইরুফা সুলতানা। প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ ড. মোস্তানিছুর রহমান।

উপজেলা প্রকৌশলী রিয়াসাত ইমতিয়াজের পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ স¤পাদক ও ফুলসারা ইউপি চেয়ারম্যানমেহেদী মাসুদ চৌধুরী, সাংগঠনিক স¤পাদক ও পাশাপোল ইউপি চেয়ারম্যান ওবাইদুল ইসলাম সবুজ, মুক্তিযোদ্ধা বিষয়ক স¤পাদক ও সুখপুুকুরিয়া ইউপি চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা হবিবর রহমান হবি, ধুলিয়ানি ইউপি চেয়ারম্যান এসএম মোমিনুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা মুসাব্বির হুসাইন, প্রাণিস¤পদ কর্মকর্তা ডা. আনোয়ারুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবুল কালাম রফিকুজ্জামান, চৌগাছা পল্লী বিদ্যুতের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) প্রকৌশলী বালি আবুল কালাম আজাদ, চৌগাছা সরকারি শাহাদৎ পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী লালচাঁন প্রমুখ।

আলোচনা সভার শেষে এবিসিডি কলেজের শিক্ষার্থী বিল্লাল হোসেনের আবি¯কার স্মার্ট কার এবং স্মার্ট হেলমেটের প্রদর্শনী অনুষ্ঠিত হয়। এই স্মার্ট কারের বিশেষ বৈশিষ্ট্য হলো এতে এমন পাঁচটি সার্কিট স্থাপন করা হয়েছে যাতে চালক নেশাগ্রস্থ হলে বা ঘুমিয়ে পড়লে গাড়িটি নিজে থেকেই বন্ধ হয়ে যাবে। এছাড়া সিট বেল্ট না বাধলে বা গাড়িতে এ্যালকোহল জাতীয় কিছু থাকলে গাড়ি স্টার্ট হবে না। এছাড়াও দুর্ঘটনা প্রতিরোধী একটি সার্কিট ব্যবহৃত হয়েছে যাতে গাড়িটি নিজে থেকেই বন্ধ হয়ে দুর্ঘটনা প্রতিরোধ করবে। এছাড়া স্মার্ট হেলমেটের বৈশিষ্ট হলো এটি পরে সিকিউরিটি ফিতা বাধলে সিগন্যাল দিবে এরপর মোটর বাইকটি স্টার্ট হবে। এছাড়া এটিতে দুর্ঘটনা প্রতিরোধী সার্কিটও ব্যবহৃত হয়েছে। সর্বশেষ মেলায় স্টল প্রদানকারী বিভিন্ন সরকারি দফতর ও ইউনিয়ন পরিষদের স্টল সমূহের মধ্যে বিজয়ী স্টলধারীদের পুরস্কার বিতরণ করা হয়।

 

 

কিউএনবি/আয়শা/১৮ সেপ্টেম্বর ২০২৩,/সন্ধ্যা ৬:১৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit