বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম
মধ্যবর্তী নির্বাচনের পরেই থামবে ইরান যুদ্ধ, দাবি ট্রাম্পের পরিবেশ রক্ষায় গাছ লাগানোর অভ্যাস গড়ে তুলতে হবে: প্রধানমন্ত্রী ইরানের পতন এখন সময়ের ব্যাপার মাত্র, দাবি নেতানিয়াহুর নোবিপ্রবিতে আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতার পুরস্কার বিতরণী পারমাণবিক ইস্যুতে ইরানকে পশ্চিমাদের চাপ, কড়া সমালোচনায় চীন-রাশিয অভিষেকেই তাণ্ডব, ১৫০ করে বিশ্ব রেকর্ড ছুঁলেন হারমান ‘হাসিনা যা বলছেন সেটা ওনার বিষয়, ভারত সরকার দায় নেবে না’ অবৈধ ইসরায়েলি বসতির বিরুদ্ধে ৮ মুসলিম দেশের বিবৃতি, কঠোর ব্যবস্থার আহ্বান রুমিন ফারহানার বক্তব্যে উত্তপ্ত সংসদ রাজধানীতে বিদেশি পিস্তলসহ গ্রেপ্তার ৪

ঢাবির আবাসিক হলে প্রথম বর্ষ থেকে বৈধ সিটের দাবিতে মানববন্ধন

জালাল আহমদ, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি ।
  • Update Time : সোমবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৩
  • ১১৯ Time View

জালাল আহমদ, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি : ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিটি আবাসিক হলে প্রথম বর্ষ থেকে বৈধ সিটের দাবিতে মানববন্ধন করেছে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। আজ ১৮ সেপ্টেম্বর (২০২৩) সোমবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে আয়োজিত এই মানববন্ধনে সঞ্চালনায় ছিলেন বায়োকেমেস্ট্রি  বিভাগের শিক্ষার্থী উমামা ফাতেমা এবং সভাপতিত্ব করেন আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষার্থী আরমানুল হক। 

মানববন্ধনে আরো উপস্থিত ছিলেন ডান্স ডিপার্টমেন্টের সাইমুননাহার কর্ষি, অর্থনীতি বিভাগের শিক্ষার্থী তন্ময় , আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষার্থী শোভন এবং দীপ্ত , লোক প্রশাসন ডিপার্টমেন্টের শিক্ষার্থী সামির, দর্শন বিভাগের শিক্ষার্থী সজীব এবং পদার্থ বিভাগের শিক্ষার্থী সাকিবুর রনি । মানববন্ধনে দীপ্ত বলেন, “শিক্ষার্থীদেরকে গণরুমে রেখে রাজনৈতিক দলগুলো তাদেরকে বছরের পর বছর রাজনীতি করতে বাধ্য করছে, যা খুবই জঘন্য।”

তন্ময় বলেন, শিক্ষার্থীরাই কেবল তাদের অধিকার আদায়ে নেমে আসলে তারা দাসত্ব থেকে মুক্তি পাবে। সিট কারো দয়া-দাক্ষিণ্যের বিষয় নয়। সাইমুননাহার বলেন, আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে এত কষ্ট করে চান্স পেয়েও আমাদের পুরুষ শিক্ষার্থীরা প্রশাসন কর্তৃক সিট পায়না।”

আরমানুল হক বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের গেস্টরুমে ঘন্টার পর ঘন্টা মানসিক অত্যাচার করা হয়, জেরা করা হয় তারা প্রোগ্রামে গেছে না যায়নি। বছরের পর বছর  এভাবে রাজনৈতিক দলগুলো নিজেদের প্রভাব বিস্তার করতে হলগুলো দখল করে আছে।

কিউএনবি/আয়শা/১৮ সেপ্টেম্বর ২০২৩,/বিকাল ৪:৩৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit