বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ১২:২৮ পূর্বাহ্ন
শিরোনাম
রাত ১টার মধ্যে ৬ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস নওগাঁর পত্নীতলায় দৈনিক করতোয়ার প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বিরামপুরে খানপুর ইউনিয়নে বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক যুব দিবস পালিত অপপ্রচারের অভিযোগে দিনাজপুরে এনসিপি নেতার সংবাদ সম্মেলন॥ এবার ফ্র্যাঞ্চাইজি লিগেও দরজা বন্ধ হয়ে আসছে সাকিবের ২৪ ঘণ্টার আলোচনায় অমিত শাহ, রাহুলের সাফ কথা— স্বরাষ্ট্রমন্ত্রীর লেকচার শুনতে আগ্রহী নই খুলনা বরিশাল চট্টগ্রামসহ ৭ অঞ্চলে ঝড়বৃষ্টির আভাস সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির কিছুটা হলেও উন্নতি হবে: জ্বালানি প্রতিমন্ত্রী আজকের মুদ্রার রেট: ১২ আগস্ট ২০২৬ হরমুজ প্রণালি সম্পূর্ণ আমাদের নিয়ন্ত্রণে: ট্রাম্প

অবিশ্বাস্য সিরাজে ৫০ রানে অলআউট শ্রীলঙ্কা

Reporter Name
  • Update Time : রবিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৩
  • ৯৯ Time View

ডেস্ক নিউজ : ১২ রানে ৬ উইকেট হারানো শ্রীলঙ্কা শেষ পর্যন্ত ৫০ রান পর্যন্ত যেতে পারল। ১৫.২ ওভারেই গুটিয়ে গেল তারা। কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে রবিবার এশিয়া কাপের ফাইনালে ভারতের বিপক্ষে টস জিতে ব্যাট করতে নেমে চরম বিপর্যয়ে পড়ে লঙ্কানরা। মোহাম্মদ সিরাজের বোলিং তোপে গুঁড়িয়ে গেছে তারা।

এদিনের স্কোরটি ওয়ানডেতে লঙ্কানদের দ্বিতীয় সর্বনিম্ন। ২০১২ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৪৩ তাদের সর্বনিম্ন স্কোর। এদিন কুশল মেন্ডিসের ৩৪ বলে ১৭ ও দুশান হেমন্তর অপরাজিত ১৩ রান ছাড়া দলটির কেউ দুই অঙ্কের স্কোর করতে পারেননি।

ইনিংসের চতুর্থ ওভারে ৪ উইকেট তুলে নেওয়া সিরাজ মোট ৭ ওভার বল করে ২১ রান খরচায় ৬ উইকেট নিয়েছেন। যা এই ডানহাতির ক্যারিয়ারসেরা বোলিং।

বাকি উইকেট ভাগ করে নিয়ে জাসপ্রতি বুমরাহ ও হার্দিক পান্ডিয়া। পান্ডিয়া মাত্র ২.২ ওভারে ৩ রান খরচায় ৩ উইকেট নিয়েছেন। বুমরাহর শিকার একটি।

ইনিংসের প্রথম ওভারে কুশল পেরেরাকে ফিরিয়ে ভারতের আধিপত্যের শুরুটা করেন বুমরাহ। এরপর সিরাজ নিজের দ্বিতীয় ও ইনিংসের চতুর্থ ওভারে দুঃস্বপ্ন উপহার দেন স্বাগতিকদের। একে একে তুলে নেন পাথুম নিশাঙ্কা, সাদিরা সামারাবিক্রমা, চারিথ আসালঙ্কা ও ধনাঞ্জয়া ডি সিলভাকে। পরের ওভারে ফিরে দাসুন শানাকাকে নিজের পঞ্চম শিকার বানান। তাতে ৫.৪ ওভারে মাত্র ১২ রানে ৬ উইকেট হারিয়ে ফেলে শ্রীলঙ্কা।

টপ অর্ডারের ব্যর্থতায় খানিকটা ব্যতিক্রম ছিলেন তিন নম্বরে নামা কুশল মেন্ডিস। ১২তম ওভারে তাকে বোল্ড করে ষষ্ঠ শিকার ধরেন সিরাজ। বাকি তিনটি উইকেট নিয়েছেন পান্ডিয়া। ১৩তম ওভারে ৮ রান করা ভেল্লালাগেকে ফেরান। ১৬তম ওভারে প্রথম দুই বলে তুলে নেন প্রমোদ মাদুসান ও মাথিশা পাথিরানাকে। তাতেই গুটিয়ে যায় লঙ্কানদের ইনিংস।

ওয়ানডে ক্যারিয়ারে প্রথম ৫ উইকেট শিকার করা সিরাজ এদিন অনেকগুলো কীর্তিই গড়েছেন। ৫ উইকেট শিকার করেছেন যেমন মাত্র ১৬ বলে। শ্রীলঙ্কার চামিন্দা ভাসের পর দ্বিতীয় বোলার হিসেবে এই কীর্তি তার। ভাস ২০০৩ ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশের বিপক্ষে ১৬ বলে ৫ উইকেট নিয়েছিলেন।

ওয়ানডেতে সিরাজের ৫০ উইকেট পূরণ হয়েছে এদিন। সেটাও ভারতীয় বোলারদের মধ্যে চতুর্থ দ্রুততম বোলার হিসেবে। আর তার এদিনের বোলিং ফিগারটি ওয়ানডেতে ভারতীয় বোলারদের মধ্যে চতুর্থ সেরা।

 

 

কিউএনবি/আয়শা/১৭ সেপ্টেম্বর ২০২৩,/রাত ৮:৪৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit