মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৮ অপরাহ্ন
শিরোনাম
সমন্বিত প্রতিরোধ কার্যক্রম ও শান্তি প্রতিষ্ঠার জন্য আরো বিনিয়োগ প্রয়োজন শিগগিরই প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ‘সরাসরি সাক্ষাতের প্রত্যাশা ট্রাম্পের’ বাংলাদেশের নাগরিকদের জন্য অভিবাসী ভিসা স্থগিতাদেশ তুলে নিল যুক্তরাষ্ট্র দুবাই গিয়েও শান্তিতে নেই অভিনেত্রী এসএসসিতে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের ট্যাব দেওয়া হতে পারে পালটা-পালটি হামলার পর এবার ইরানকে আরও কঠোর হুমকি দিলেন ট্রাম্প বরযাত্রীর গাড়ি আটকে তুলে নেওয়া সেই নববধূর ভিডিও বার্তা নেতানিয়াহুর স্ত্রীকে কাঠগড়ায় দাঁড় করাবেন বিরোধীদলীয় নেতা! স্থানীয় সরকার নির্বাচন নিয়ে ইসিতে জামায়াতের ৯ দাবি ২৮০ দিন পর থাইল্যান্ডে ভিড়ছে মার্কিন রণতরী ‘আব্রাহাম লিংকন’

তিন দিনের মোবাইল ডাটা ব্যবহার করা যাবে ৭ দিন!

Reporter Name
  • Update Time : রবিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৭১ Time View

তথ্যপ্রযুক্তি ডেস্ক : আগামী ১৫ অক্টোবর থেকে তিন দিনের ডাটা প্যাকেজটিই সাতদিন মেয়াদে গ্রাহককে দিতে হবে মোবাইল অপারেটরদের। অর্থাৎ তিন দিন মেয়াদে গ্রাহকরা যে পরিমাণ ডাটা পেতেন সেই পরিমাণ ডাটা এখন সাত দিন ব্যবহার করতে পারবেন গ্রাহকরা। তবে এমন সিদ্ধান্তের বিপক্ষে বড় দুই মোবাইল অপারেটর রবি ও বাংলালিংক।

বিটিআরসি সূত্র জানায়, গ্রাহকদের সুবিধার কথা মাথায় রেখে ২০২২ সালে এক নির্দেশিকায় ৩, ৭, ১৫, ৩০ এবং আনলিমিটেড মেয়াদে মোবাইল অপারেটরদের জন্য সবোর্চ্চ ৯৫টি ডাটা প্যাকেজ নির্ধারণ করে দেয় বিটিআরসি। এরপর চলতি বছরের ৩০ মে প্যাকেজ ও ডাটার মূল্য সংক্রান্ত মতবিনিময় সভায় গ্রাহক জরিপের ফলাফল তুলে ধরে বিটিআরসি।
 
জরিপে অংশ নেয়া ১ হাজার ৬০০ ডাটা ব্যবহারকারীর ৪৪ দশমিক ৫ শতাংশ বিদ্যমান পাঁচটি মেয়াদ বহাল রাখার পক্ষে মত দেন। অপরদিকে ৫২ দশমিক ৯ শতাংশ গ্রাহক চান ৭, ৩০ ও আনলিমিটেড মেয়াদের প্যাকেজ। সেই অনুযায়ী ৩ ও ১৫ দিনের মেয়াদ বাতিল করা হয়। গত ৩ সেপ্টেম্বর মোবাইল ফোনের ডাটা প্যাকেজ নিয়ে নতুন একটি নির্দেশিকা চূড়ান্ত করে বিটিআরসি। নতুন নির্দেশিকা অনুযায়ী ৭, ৩০ ও আনলিমিটেড মেয়াদে প্যাকেজের সংখ্যা কমে দাঁড়াবে সর্বোচ্চ ৪০টি। 

তবে বড় দুই অপারেটর রবি ও বাংলালিংক এমন সিদ্ধান্তে খুশি নয়। অপারেটরদের সূত্র বলছে, দেশে গ্রাহকদের গড়ে ৬৯ দশমিক ২৩ শতাংশ তিন দিনের মেয়াদ ব্যবহার করেন। ৩ দশমিক ৮২ শতাংশের পছন্দ ১৫ দিনের মেয়াদ। তাদের দাবি, ব্যবহারের ওপর ভিত্তি করে গ্রাহককে একই ধরনের ৪-৫টি প্যাকেজ দেয়া হয়। ফলে বিভ্রান্তির কোনো সুযোগ ছিল না।

 

 

কিউএনবি/আয়শা/১৭ সেপ্টেম্বর ২০২৩,/বিকাল ৪:২৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit