মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৭ অপরাহ্ন

নেতানিয়াহুর স্ত্রীকে কাঠগড়ায় দাঁড় করাবেন বিরোধীদলীয় নেতা!

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬
  • ১২ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর স্ত্রী সারাহ নেতানিয়াহুর বিরুদ্ধে মানহানির মামলা করার ঘোষণা দিয়েছেন দেশটির প্রধান বিরোধী দল ‘দ্য ডেমোক্র্যাটস’-এর নেতা ইয়াইর গোলান। সারাহ নেতানিয়াহু এক সাক্ষাৎকারে দাবি করেছিলেন যে, ২০২৩ সালের ৭ অক্টোবরের হামাসের আক্রমণের কথা গোলান নাকি আগে থেকেই জানতেন।

ইসরায়েলের সামরিক বাহিনীর সাবেক ডেপুটি চিফ অব স্টাফ ইয়াইর গোলান দেশটির সেনাবেতারকে (আর্মি রেডিও) দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, প্রধানমন্ত্রী পত্নীর এই মিথ্যা ও ভিত্তিহীন বক্তব্য ফিলিস্তিনকেন্দ্রিক চলমান অভ্যন্তরীণ উসকানিরই অংশ। সারাহ নেতানিয়াহুর বিরুদ্ধে খুব শিগগিরই আইনি পদক্ষেপ ও মানহানির মামলা করবেন বলে জানান তিনি।

ইসরায়েলি কারাগারে ফিলিস্তিনি নারী বন্দিদের দমন-পীড়ন উল্লেখ্য, ২০২৩ সালের ৭ অক্টোবর সকালে হামাসের হামলার পরপরই সাবেক এই শীর্ষ সামরিক কর্মকর্তা ব্যক্তিগত উদ্যোগে নোয়া মিউজিক ফেস্টিভ্যাল এলাকায় ছুটে যান এবং নিজের জীবন ঝুঁকিতে ফেলে সেখান থেকে একাধিক সাধারণ মানুষের প্রাণ রক্ষা করেন। তাঁর এই সাহসিকতাকে অস্বীকার করে ষড়যন্ত্রমূলক মন্তব্য করায় ইসরায়েলি রাজনীতিতে তীব্র সমালোচনার ঝড় উঠেছে।

সূত্র: আল-জাজিরা —

 

 

কিউএনবি/আয়শা/০১ সেপ্টেম্বর ২০২৬,/সন্ধ্যা ৭:৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit