বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ১২:৫৫ অপরাহ্ন
শিরোনাম
ঈদে মিলাদুন্নবীর তারিখ নির্ধারণে চাঁদ দেখা কমিটির সভা বৃহস্পতিবার ইরানের পথে যাওয়া জাহাজে মার্কিন হেলিকপ্টার থেকে মিসাইল হামলা ট্রাম্পকে হত্যার গল্প ফেঁদেছিল ইসরায়েল, তুর্কি গোয়েন্দাদের দাবি বায়ুদূষণে বিশ্বে ৩৪তম ঢাকা, বাতাসের মান ‘মাঝারি’ রামিসা হত্যা মামলার ডেথ রেফারেন্স ও আপিল শুনানির সব প্রস্তুতি সম্পন্ন গোপালগঞ্জে ট্রেনে কাটা পড়ে দুই যুবকের মৃত্যু মধ্যপ্রাচ্যের প্রথম দেশ হিসেবে মৃত্যুদণ্ড বাতিল করল লেবানন যুক্তরাষ্ট্র ও ইরান সমঝোতার খুব কাছাকাছি ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে চার মানবাধিকার সংস্থার মামলা সালমান-শাবনূরের সম্পর্ক নিয়ে যা বললেন প্রয়াত অভিনেতার মা

পুনম পান্ডের বাড়িতে আগুন: প্রাণে রক্ষা পেলেও সব পুড়ে ছাই

Reporter Name
  • Update Time : রবিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৩
  • ৮৪ Time View

বিনোদন ডেস্ক : মুম্বাইয়ের একটি বহুতল ভবনে ভয়াবহ আগুন লাগে শনিবার রাতে। সেই ভবনে থাকতেন অভিনেত্রী পুনম পান্ডে। পরে ফ্ল্যাটেও আগুন ধরে যায়। তবে এ ঘটনায় তার বাড়িতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

পুনমের বাড়ির তত্ত্বাবধায়কদের তৎপরতাতেই সিজারকে ফ্ল্যাটের বাইরে বের করে আনা হয়। পরে দমকলকর্মীরা পুনমের ওই আবাসনের আগুন নিয়ন্ত্রণে আনে। অভিনেত্রী আরও জানান, ওই ভবনের ১৬ তলায় থাকেন তিনি। হতাহতের ঘটনা না ঘটলেও তার ঘরের বহুকিছু পুড়ে ছাই হয়ে গেছে।

পুনম লিখেছেন, ‘আমি ঈশ্বরের কাছে কৃতজ্ঞ যে অগ্নিকাণ্ডের ঘটনায় আমার মন্দিরে কিছুই হয়নি। সিজার, আমার কর্মচারী, আমার বোন— সবাই ঠিক আছে। হ্যাঁ ঘর পুড়েছে, তবে প্রাণগুলো বেঁচে গেছে।’

এদিকে অভিনেত্রী ইনস্টাগ্রামে বাড়ির ছবি ও ভিডিও শেয়ার করেছেন, যেখানে পুড়ে যাওয়া দেয়াল, জিনিসপত্র দেখা যাচ্ছে। ক্ষতির মুখে পড়েছেন অভিনেত্রীও। পুনমের আবাসনে অগ্নিকাণ্ডের ভিডিও উঠে এসেছিল পাপারাজ্জির ক্যামেরায়, তা ভাইরাল হয় ভায়ানির ইনস্টাগ্রামে।

জানা গিয়েছিল, রাজন নামে ওই ভবনের একজন বাসিন্দা দ্রুত দমকল বিভাগে খবর দিয়েছিলেন। রাজন নিজেও আগুন নেভাতে সাহায্য করেছিলেন। প্রসঙ্গত, ২০২০ সালে স্য়াম বম্বেকে বিয়ে করেছিলেন পুনম পান্ডে। সে বছরই গোয়াতে মধুচন্দ্রিমাতেও গিয়েছিলেন পুনম ও স্যাম। পরে স্বামী স্যাম বম্বের বিরুদ্ধে শ্লীলতাহানি, গার্হস্থ্য হিংসার অভিযোগ এনেছিলেন পুনম।

 

 

কিউএনবি/আয়শা/১৭ সেপ্টেম্বর ২০২৩,/বিকাল ৩:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit