বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০২:০৪ অপরাহ্ন
শিরোনাম
রাষ্ট্রপতি নির্বাচনের জন্য ২০ আগস্ট ডাকা হয়েছে সংসদের বৈঠক ঈদে মিলাদুন্নবীর তারিখ নির্ধারণে চাঁদ দেখা কমিটির সভা বৃহস্পতিবার ইরানের পথে যাওয়া জাহাজে মার্কিন হেলিকপ্টার থেকে মিসাইল হামলা ট্রাম্পকে হত্যার গল্প ফেঁদেছিল ইসরায়েল, তুর্কি গোয়েন্দাদের দাবি বায়ুদূষণে বিশ্বে ৩৪তম ঢাকা, বাতাসের মান ‘মাঝারি’ রামিসা হত্যা মামলার ডেথ রেফারেন্স ও আপিল শুনানির সব প্রস্তুতি সম্পন্ন গোপালগঞ্জে ট্রেনে কাটা পড়ে দুই যুবকের মৃত্যু মধ্যপ্রাচ্যের প্রথম দেশ হিসেবে মৃত্যুদণ্ড বাতিল করল লেবানন যুক্তরাষ্ট্র ও ইরান সমঝোতার খুব কাছাকাছি ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে চার মানবাধিকার সংস্থার মামলা

জনপ্রতিনিধিদেরকে মানুষের সাথে মিশে থাকতে হয় সমাজে: তাজুল ইসলাম

Reporter Name
  • Update Time : রবিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৩
  • ৯৬ Time View

ডেস্ক নিউজ : রোববার (১৭ সেপ্টেম্বর) রাজধানীর জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউটে গাজীপুর সিটি করপোরেশনের নবনির্বাচিত কাউন্সিলরগণের জন্য আয়োজিত “সিটি করপোরেশন সম্পর্কিত প্রশিক্ষণ” কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন। স্থানীয় সরকারমন্ত্রী বলেন, মানুষের অভাব অনটন থেকে শুরু করে দুঃখ-দুর্দশা এবং বিভিন্ন মতবিরোধে বিচার সালিশ করতে হয় জনপ্রতিনিধিদেরকেই। তাই জনপ্রতিনিধিরা সমাজের সবার কাছে গ্রহণযোগ্যতা পান, মানুষ তাদের সকল সমস্যা নির্দ্বিধায় জনপ্রতিনিধিদেরকে বলতে পারেন; তখন সমাজে ইতিবাচক পরিবর্তন অবশ্যম্ভাবী।

স্থানীয় সরকার শক্তিশালী ও স্থানীয় সরকার ব্যবস্থার জন্য শুধুমাত্র অর্থ বরাদ্দের প্রয়োজন এ ধারনার বিরোধিতা করে মন্ত্রী বলেন, সরকারি যেকোনো অর্থ একটি ব্যবস্থাপনার মাধ্যমে খরচ হয়, সেখানে নিজের খেয়াল খুশির মতো খরচ করার সুযোগ নাই। অর্থ বরাদ্দের চেয়েও বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে তৃণমূল পর্যায়ে উন্নয়নের সাথে মানুষের অংশগ্রহণ। যাতে সবাই নিজ নিজ সম্ভাবনাকে বিকশিত করার সুযোগ পায়।

মন্ত্রী এ সময় গাজীপুর সিটি কাউন্সিলরদের উদ্দেশ্য করে বলেন, আপনাদের নিজ নিজ এলাকায় সঠিক পরিকল্পনার মাধ্যমে নগরায়ন হলে তার সুবিধা সবাই ভোগ করবে। অপরিকল্পিত নগরায়ন হলে তা টেকসই হয় না যেমনি তেমনি তাতে মানুষের ভোগান্তি বাড়ে। এক্ষেত্রে কাউন্সিলরদের নিজ নিজ এলাকার উন্নয়নে আরো আন্তরিকতার সাথে কাজ করার আহ্বান জানান। মো. তাজুল ইসলাম বলেন, বিশ্বায়নের এই যুগে মানুষ একা বেঁচে থাকতে পারে না। সবাইকে সাথে নিয়ে আমাদেরকে টিকে থাকতে হবে।

ডেঙ্গু রোগের উদাহরণ দিয়ে তিনি বলেন, আপনি একা সচেতন হলে সামগ্রিকভাবে তা ডেঙ্গু প্রতিরোধে কার্যকর হচ্ছে না। পাড়া-প্রতিবেশি থেকে শুরু করে সবাই যখন পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানে অংশগ্রহণ করবে তখনই ডেঙ্গুর মতো রোগের প্রাদুর্ভাব নিয়ন্ত্রণ করা সম্ভব। একা স্বার্থপরের মত টিকে থাকার সময় শেষ উল্লেখ করে, নিজ এলাকা এবং দেশের উন্নয়নে সবাইকেই সামগ্রিকভাবে অংশগ্রহণ এবং সচেতন হতে হবে। জনগণকে জাগিয়ে তোলা এবং সচেতন করার ক্ষেত্রে কাউন্সিলরদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে উল্লেখ করে মন্ত্রী বলেন, আপনি আপনার এলাকার মানুষের যতটা কাছে যেতে পারবেন তা কোন সরকারি কর্মকর্তা কিংবা কেন্দ্রীয় সরকারের পক্ষে সম্ভব নয়।

স্থানীয় সরকার বিভাগের সচিব মুহাম্মদ ইবরাহিম গাজীপুর সিটি কাউন্সিলরদের জন্য পাঁচ দিন ব্যাপী এই প্রশিক্ষণ কর্মশালা তাদের দক্ষতা এবং আইন ও বিধি সম্পর্কে জ্ঞানের পরিসর বৃদ্ধিতে সহায়ক হবে আশা প্রকাশ করে বলেন, এ প্রশিক্ষণে মাঠপর্যায়ে পরিদর্শনের অংশ হিসাবে গাজীপুর সিটির কাউন্সিলরদের রাজশাহী সিটি ভ্রমণের সুযোগ রাখা হয়েছে; যাতে আপনারা রাজশাহী সিটি করপোরেশনের ভালো উদ্যোগগুলো সম্পর্কে ধারণা নিতে পারেন। আপনাদের ভালো উদ্যোগগুলো রাজশাহীর কাউন্সিলরদের সাথে আলোচনা করতে পারেন। তাছাড়াও এই প্রশিক্ষণের মাধ্যমে কাউন্সিলরদের নিজেদের মধ্যে আন্তঃসম্পর্ক উন্নয়ন হবে বলে আশাবাদ ব্যক্ত করেন স্থানীয় সরকার বিভাগের সচিব।

অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর সিটি করপোরেশনের মেয়র জায়েদা খাতুন এবং এতে স্বাগত বক্তব্য রাখেন জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউটের মহাপরিচালক সালেহ আহমেদ মোজাফফর, সভাপতিত্ব করেন স্থানীয় সরকার বিভাগের সচিব মুহাম্মদ ইবরাহিম।

 

 

কিউএনবি/আয়শা/১৭ সেপ্টেম্বর ২০২৩,/বিকাল ৩:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit