বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০২:০৫ অপরাহ্ন
শিরোনাম
রাষ্ট্রপতি নির্বাচনের জন্য ২০ আগস্ট ডাকা হয়েছে সংসদের বৈঠক ঈদে মিলাদুন্নবীর তারিখ নির্ধারণে চাঁদ দেখা কমিটির সভা বৃহস্পতিবার ইরানের পথে যাওয়া জাহাজে মার্কিন হেলিকপ্টার থেকে মিসাইল হামলা ট্রাম্পকে হত্যার গল্প ফেঁদেছিল ইসরায়েল, তুর্কি গোয়েন্দাদের দাবি বায়ুদূষণে বিশ্বে ৩৪তম ঢাকা, বাতাসের মান ‘মাঝারি’ রামিসা হত্যা মামলার ডেথ রেফারেন্স ও আপিল শুনানির সব প্রস্তুতি সম্পন্ন গোপালগঞ্জে ট্রেনে কাটা পড়ে দুই যুবকের মৃত্যু মধ্যপ্রাচ্যের প্রথম দেশ হিসেবে মৃত্যুদণ্ড বাতিল করল লেবানন যুক্তরাষ্ট্র ও ইরান সমঝোতার খুব কাছাকাছি ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে চার মানবাধিকার সংস্থার মামলা

নতুন বসন্তে লিন্ডা লিউ

Reporter Name
  • Update Time : রবিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৫২ Time View

বিনোদন ডেস্ক : বর্তমান সময়ের টপ মডেলদের মধ্যে অন্যতম লিন্ডা লিউ। স্বপ্ন দেখেন মডেলিং আর অভিনয়ে নিজেকে অন্য এক উচ্চতায় নিয়ে যাওয়ার। সে লক্ষ্যে চলছে তার পথচলা। এদিকে, গত  ১৩ সেপ্টেম্বর পার করলেন নিজের জীবনের আরো একটি বসন্ত। 

বুধবার রাজধানীর একটি রেস্তোঁরায় লিন্ডা উদযাপন করেন তার জন্মদিন। বিশেষ দিনটি খোশ মেজাজে পার করেছেন তিনি। বন্ধু-বান্ধব, মডেল ও সেলিব্রেটিদের নিয়ে জন্মদিনের কেক কাটেন এই মডেল। 

সামনের দিনগুলোতে নিজের কাজ, মেধা আর মনন দিয়ে জয় করতে চান মানুষের মন- এমনটাই জানালেন লিন্ডা। বাংলাদেশ প্রতিদিনকে তিনি বলেন, প্রায় এক দশক ধরে কাজ করছি। ক্যাটওয়াক ও ফটোশুটে বেশ সরব ছিলাম গত কয়েক বছর। এখন থেকে চেষ্টা করবো পর্দায় নিজেকে কিছুটা ভিন্নভাবে উপস্থাপন করতে। হোক সেটা অভিনয় কিংবা মিউজিক ভিডিও।

লিন্ডা র‌্যাম্পে হাঁটার পাশাপাশি নিয়মিত দেশের নামি-দামি ব্র্যান্ডের ফটোশুটে অংশ নেন। গত ১০ বছর ধরে ক্যাটওয়াক, ফটোশুটে লিন্ডাকে বেশি দেখা যায়। তবে ইদানীং মিউজিক ভিডিওতে কাজ করছেন তিনি

উল্লেখ্য, গত ঈদুল আজহায় আরটিভি মিউজিকের ব্যানারে মুক্তি পায় তার গানের মিউজিক ভিডিও। ‘আগুন’ শিরোনামের গানটিতে কণ্ঠ দেন নাজিয়া রহমান। প্রসেনজিৎ ওঝার কথায় গানটির সুর ও মিউজিক করেন শোভন রায়।

কিউএনবি/অনিমা/১৭ সেপ্টেম্বর ২০২৩,/বিকাল ৩:২৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit