বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ১২:৫৬ অপরাহ্ন
শিরোনাম
ঈদে মিলাদুন্নবীর তারিখ নির্ধারণে চাঁদ দেখা কমিটির সভা বৃহস্পতিবার ইরানের পথে যাওয়া জাহাজে মার্কিন হেলিকপ্টার থেকে মিসাইল হামলা ট্রাম্পকে হত্যার গল্প ফেঁদেছিল ইসরায়েল, তুর্কি গোয়েন্দাদের দাবি বায়ুদূষণে বিশ্বে ৩৪তম ঢাকা, বাতাসের মান ‘মাঝারি’ রামিসা হত্যা মামলার ডেথ রেফারেন্স ও আপিল শুনানির সব প্রস্তুতি সম্পন্ন গোপালগঞ্জে ট্রেনে কাটা পড়ে দুই যুবকের মৃত্যু মধ্যপ্রাচ্যের প্রথম দেশ হিসেবে মৃত্যুদণ্ড বাতিল করল লেবানন যুক্তরাষ্ট্র ও ইরান সমঝোতার খুব কাছাকাছি ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে চার মানবাধিকার সংস্থার মামলা সালমান-শাবনূরের সম্পর্ক নিয়ে যা বললেন প্রয়াত অভিনেতার মা

জায়েদ খানের ‘ভক্ত’ পূজা চেরী

Reporter Name
  • Update Time : রবিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৮৮ Time View

বিনোদন ডেস্ক : ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়ক জায়েদ খান। বরাবর এই নায়ককে নিয়ে নানা আলোচনা-সমালোচনা হয় সামাজিক যোগাযোগমাধ্যমে। অনেকেই বলেন তার কোনো ভক্ত নেই। তবে এবার জানা গেল জায়েদ খানের ভক্ত ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী পূজা চেরী!

আজ রোববার থেকে শুরু হচ্ছে ‘লিপস্টিক’ শিরোনামের এই সিনেমার শুটিং। সিনেমার গল্পে দেখা যাবে শুটিং করতে গ্রামে গেছেন জায়েদ খান। সেখানে ভক্ত হিসেবে ধরা দেবেন নায়িকা পূজা চেরী। এ সিনেমাটি পরিচালনা করছেন কামরুজ্জামান রোমান।

প্রথমবারের মতো সিনেমায় কাজ করতে যাচ্ছেন পূজার সঙ্গে। এ প্রসঙ্গে জায়েদ খান বলেন, আজ থেকে শুটিং শুরু হচ্ছে। এ সিনেমায় আমি আমার নাম ভূমিকায় অভিনয় করতে যাচ্ছি। এটা আমার ক্যারিয়ারের জন্য মাইলফলক। এমন একটি কাজের সুযোগ পেয়ে আমি ভীষণ আনন্দিত। আর এখানে আমার ভক্তের চরিত্রে অভিনয় করছেন পূজা চেরী।

পূজা চেরী ভীষণ ট্যালেন্টেড শিল্পী এবং তার খুব পছন্দের অভিনেত্রী। এই নায়িকার সঙ্গে স্ক্রিন শেয়ার এবং ভক্ত চরিত্রে পেয়ে বেশ উচ্ছ্বসিত জায়েদ খান বলেও জানান।

‘লিপস্টিক’ শিরোনামের এই সিনেমায় আরও অভিনয় করছেন আদর আজাদ ও মিশা সওদাগর।

 

 

কিউএনবি/আয়শা/১৭ সেপ্টেম্বর ২০২৩,/বিকাল ৩:২০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit