শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম
আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন জেকো কলমাকান্দায় আগুনে পুড়লো ছয়টি কাপড়ের দোকান  গোলাপগঞ্জে ভূয়া প্রেসক্লাব কমিটি, বিভ্রান্তি না হওয়ার আহ্বান মূলধারার সাংবাদিকদের এশিয়ান গেমসে ভারতের কোচের দায়িত্বে ভিভিএস লক্ষ্মণ ঢাবির মুহসীন হল থেকে গুমের ৭ বছর পার হলেও ন্যায়বিচার পাননি কোটা আন্দোলনের নেতা জালাল সন্তান গোপনে আপত্তিকর ভিডিও দেখার আগেই যেভাবে সাজাবেন ফোনের সেটিংস র‌্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের বিল সংসদে প্রবাসীদের সঞ্চয় থেকে চলতি মূলধন ঋণ দেওয়া যাবে ইরান ইস্যুতে মার্কিন নিষেধাজ্ঞাকে ‘ভুল পদক্ষেপ’ বলল চীন পুরোনো মুখ ভুলে নতুনদের দেখেই খুশি ‘হ্যারি পটার’ ভক্তরা

জিএম কাদেরের সংবাদ কাভার করে বাড়ি ফেড়া হলো না সাংবাদিক ইউনুছের, সড়কেই ঝড়লো তার প্রান

Reporter Name
  • Update Time : শনিবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৩
  • ১১২ Time View

জিন্নাতুল ইসলাম জিন্না, লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাটের আদিতমারীতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মটরসাইকেল আরোহী ইউনুছ আলী (৩৫) নামে এক সাংবাদিকের মৃত্যু হয়েছে। নিহতের লাশ ঘটনাস্থল থেকে উদ্ধার করে আদিতমারী থানায় রাখা হয়েছে। এ সময় স্থানীয় লোকজন ঘাতক ট্রাকটি আটক করে। শনিবার (১৬ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে আদিতমারী উপজেলার সাপ্টিবাড়ি পলী বিদ্যুৎ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ইউনুছ আলী লালমনিরহাট রিপোটার্স ইউনিটির সভাপতি ও দৈনিক সময়ের কন্ঠস্বর পত্রিকার লালমনিরহাট প্রতিনিধির দায়িত্ব ছিলেন। জানা যায়, শনিবার বিকালে সাংবাদিক ইউনুছ আলী লালমনিরহাট জেলা জাতীয় পার্টির দ্বি-বার্ষিক সম্মেলনে জিএম কাদেরের সংবাদ কাভার করতে হাতীবান্ধা থেকে লালমনিরহাট জেলা শহরে আসে। সন্ধ্যার দিকে পেশাগত দায়িত্ব পালন শেষে জেলায় কর্মরত সহকর্মীদের সাথে চা চক্র শেষ করে নিজ বাড়ি হাতীবান্ধার দিকে রওয়া দেয়। হাতীবান্ধা যাওয়ার পথে আদিতমারী উপজেলার সাপ্টিবাড়ি পল্লী বিদ্যুৎ সাব স্টেশন এলাকায় বুড়িমারী থেকে ছেড়ে আসা দ্রুতগতির একটি পণ্য বোঝাই ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনা স্থলেই তার মৃত্যু হয়। । এ সময় বিকট শব্দে স্থানীয় লোকজন ঘটনা স্থলে এসে ঘাতক ট্রাকটিকে আটক করলেও চালক ও তার সহকারী পালিয়ে যেতে সক্ষম হয়। আদিতমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাম্মেল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। লালমনিরহাট সাংবাদিক ইউনিটির সভাপতি সাংবাদিক ইউনুছ আলীর অকাল মৃত্যুতে লালমনিরহাট জেলায় কর্মরত সকল সাংবাদিক শোক প্রকাশ করেছেন।

কিউএনবি/আয়শা/১৬ সেপ্টেম্বর ২০২৩,/রাত ১১:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit