সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৭:২৬ অপরাহ্ন
শিরোনাম
যশোরের  জিআই পণ্য  খেজুর গুড় সংগ্রহ মওসুমের আনুষ্ঠানিক উদ্বোধন সিংহঝুলি আলিম মাদ্রাসার গেট নির্মাণ কাজের উদ্বোধন আজকের মুদ্রার রেট: ২ নভেম্বর ২০২৬ মোটরসাইকেলের নম্বরপ্লেটে নতুন নিয়ম, সামনে লিখতে হবে যেভাবে এখন যারা আন্দোলনের নামে সহিংসতা করছে, তাদের উদ্দেশ্য ভিন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী মানিক পশারীর দাফনে বাধার প্রতিবাদে নরসিংদীতে বিক্ষোভ মিছিল বাংলাদেশের বিপক্ষে শক্তিশালী দল ঘোষণা দক্ষিণ আফ্রিকার মোটরসাইকেলের সামনে নম্বরপ্লেট বসানোর বাধা দূর হলো আ.লীগ মুক্তিযুদ্ধ নিয়ে, আরেক দল জুলাই নিয়ে ব্যবসা করছে: ধর্মমন্ত্রী ছয় বছরে যেভাবে ১৩ থেকে ৪১ কোটি টাকা সম্পত্তির মালিক সারা

ভারত সিরিজের আগে বড় ধাক্কা খেল নিউজিল্যান্ড

Reporter Name
  • Update Time : সোমবার, ২ নভেম্বর, ২০২৬
  • ২৩ Time View

স্পোর্টস ডেস্ক : ভারতের বিপক্ষে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ শুরুর আগেই দুঃসংবাদ পেল নিউজিল্যান্ড। চোটের কারণে সিরিজে খেলতে পারবেন না দলের দুই গুরুত্বপূর্ণ ক্রিকেটার রাচিন রবীন্দ্র ও মার্ক চ্যাপম্যান।তাদের অনুপস্থিতিতে স্কোয়াডে একাধিক পরিবর্তন এনেছে নিউজিল্যান্ড ক্রিকেট। দলে ডাক পেয়েছেন হেনরি নিকোলস, টিম সেইফার্ট ও ডিন ফক্সক্রফট।

বাঁ হ্যামস্ট্রিংয়ের চোট থেকে সেরে উঠতে আরও অন্তত দুই সপ্তাহ পুনর্বাসনে থাকতে হবে চ্যাপম্যানকে। এমআরআই পরীক্ষার পর তার বিষয়ে ঝুঁকি না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে টিম ম্যানেজমেন্ট। অন্যদিকে ডান কাঁধের চোট কাটিয়ে এখনো পুরোপুরি সুস্থ হতে পারেননি রাচিন। সাদা বলের ক্রিকেটে স্বাভাবিকভাবে ফিল্ডিং করার মতো ফিটনেসও ফিরে পাননি এই অলরাউন্ডার।

গত সেপ্টেম্বরে একটি প্রচারমূলক শুটিংয়ে অংশ নেওয়ার সময় কাঁধে চোট পান রাচিন। একই মাসে ইউরোপিয়ান টি-টোয়েন্টি প্রিমিয়ার লিগে খেলতে গিয়ে হ্যামস্ট্রিংয়ে চোটে পড়েন চ্যাপম্যান। দলে সুযোগ পেয়েই নিজের সামর্থ্যের জানান দিয়েছেন নিকোলস। শনিবার ফোর্ড ট্রফিতে ক্যান্টারবারির হয়ে ওপেনিংয়ে নেমে ১১৯ রানের দুর্দান্ত ইনিংস খেলেছেন তিনি। চলতি মাসে ৩৫ বছরে পা রাখতে যাওয়া এই অভিজ্ঞ ব্যাটার নিউজিল্যান্ডের হয়ে ৯২টি ওয়ানডে খেলেছেন। সবশেষ গত জুলাইয়ে ওয়েস্ট ইন্ডিজ সফরেও দলের সঙ্গে ছিলেন তিনি।

এদিকে ভারতের বিপক্ষে চলমান টি-টোয়েন্টি সিরিজে চোট পেয়ে ছিটকে যাওয়া ম্যাট হেনরিও সোমবার ওয়ানডে দলে যোগ দিয়েছেন। তবে তিনি খেলার জন্য কতটা প্রস্তুত, তা পরীক্ষা করে সিদ্ধান্ত নেওয়া হবে। এ ছাড়া শুরুতে শেষ দুই ওয়ানডের জন্য বিবেচনায় থাকা ম্যাথিউ ফিশারকে পুরো সিরিজের স্কোয়াডে অন্তর্ভুক্ত করা হয়েছে। বাড়তি পেস বোলিং বিকল্প হিসেবেই তাকে দলে রেখেছে নিউজিল্যান্ড। আগামী ৪ নভেম্বর অকল্যান্ডের ইডেন পার্কে প্রথম ওয়ানডে দিয়ে শুরু হবে ভারত-নিউজিল্যান্ডের পাঁচ ম্যাচের সিরিজ।

প্রথম তিন ওয়ানডেতে নিউজিল্যান্ড স্কোয়াড: মিচেল স্যান্টনার (অধিনায়ক), মাইকেল ব্রেসওয়েল, ডেভন কনওয়ে, জ্যাকব ডাফি, ম্যাথিউ ফিশার, ম্যাট হেনরি, কাইল জেমিসন, টম ল্যাথাম (উইকেটকিপার), ড্যারিল মিচেল, হেনরি নিকোলস, গ্লেন ফিলিপস, টিম সেইফার্ট, নাথান স্মিথ, উইল ইয়ং ও ব্লেয়ার টিকনার।

শেষ দুই ওয়ানডেতে নিউজিল্যান্ড স্কোয়াড: মিচেল স্যান্টনার (অধিনায়ক), ফিন অ্যালেন, মাইকেল ব্রেসওয়েল, ক্রিস্টিয়ান ক্লার্ক, জ্যাকব ডাফি, ম্যাথিউ ফিশার, ডিন ফক্সক্রফট, লকি ফার্গুসন, মিচেল হে (উইকেটকিপার), নিক কেলি, টিম সেইফার্ট (উইকেটকিপার), ব্লেয়ার টিকনার ও উইল ইয়ং।

 

 

কিউএনবি/আয়শা/০২ নভেম্বর ২০২৬,/বিকাল ৫:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit