বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১২:৫৪ অপরাহ্ন

চৌগাছায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

এম এ রহিম চৌগাছা (যশোর) প্রতিনিধি ।
  • Update Time : শনিবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৩
  • ১০৫ Time View

এম এ রহিম চৌগাছা (যশোর) : যশোরের চৌগাছায় ড্রেনের পানিতে ডুবে হোসাইন (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার স্বরূপদাহ ইউনিয়নের কাকুড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শিশু কাকুড়িয়া গ্রামের মফিজুর রহমানের ছেলে।

নিহতের স্বজন সোলাইমান হোসেন জানান, শনিবার দুপুরে নিজ বাড়ির পাশে খেলাধুলা করছিলো হোসাইন। হঠাৎ তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছিলো না। পরিবারের লোকজন খোঁজাখুঁজির এক পর্যায়ে তাকে বাড়ির পাশে একটি ড্রেনের পানিতে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে।

এরপর উদ্ধার করে উপজেলা সরকারি মডেল হাসপাতালে নিয়ে গেলে জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।  হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক শাহানাজ পারভিন টু¤পা বলেন, হাসপাতালে আনার আগেইশিশুটির মৃত্যু হয়েছে।

 

 

কিউএনবি/আয়শা/১৬ সেপ্টেম্বর ২০২৩,/সন্ধ্যা ৭:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit